,

উনি মিথ্যার ফুলঝুরি দিয়েছেন : হাসিনা

news-image

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উনি মিথ্যার ফুলঝুরি দিয়েছেন। ইন্দোনেশিয়া সফর নিয়ে গণভবনে রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বে বাংলাদেশ রোল মডেল। ৬ বছর আমরা যেভাবে দেশ পরিচালনা করেছি তাতে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। অথচ ২০০১ সালে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা কোনো কিছুই বিএনপির আক্রমণ থেকে রক্ষা পায়নি। তারা জঙ্গী, সন্ত্রাসী কর্মকা- করেছেন। আমাদের ওপর গ্রেনেড হামলা করে আইভি রহমানকে হত্যা করেছেন।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া দেশের ভাবমূর্তি নষ্ট করে এখন প্রতিশোধের কথা বলছেন।

বিএনপি শুধূ দেশের ভেতরে নয়, বাইরের লোকজনকে নিয়েও মিথ্যা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি নেতা অমিত শাহর সঙ্গে ফোনালাপ ও আমেরিকার ৬ কংগ্রেসম্যানের সাক্ষর জাল করে মিথ্যাচার করেছে বিএনপি।

প্রধানমন্ত্রী আরও বলেন, হাওয়া ভবনে টাকা না দিয়ে ব্যবসায়ীরা কোনো কাজ করতে পারেননি। বিএনপির দুর্নীতির কারণে বিশ্বব্যাংক সহায়তা বন্ধ করে দিয়েছিল। সৌদী আরবসহ বিভিন্ন দেশে অবৈধভাবে মানবপাচার করেছে বিএনপি।

তিনি আরও বলেন, বিএনপি ১/১১-এর সৃষ্টি করেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা