,

মাদক সেবনের অভিযোগে কসবায় ৩ যুবকের ১ মাসের কারাদন্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক সেবনের দায়ে ৩ মাদকসেবীর প্রত্যেককে ১ মাসের করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম তাদেরকে এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার খাড়েরা গ্রামের মোঃ জাকির হোসেন, জামাল উদ্দিন সরকার এবং মহিউদ্দিন।  
এর আগে গত শনিবার রাতে উপজেলার বায়েক এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকসায় তল্লাশী করে মাদক সেবনের সময় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
    এ ব্যাপারে কসবা থানার এস.আই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, গত শনিবার সন্ধ্যায় উপজেলার বায়েক এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকসা তল্লাসী করে মাদক সেবনের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করা হয় এবং রিপোর্টে মাদক সেবনের আলামত পাওয়া যায়।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ