বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয়ে একযুগ পেরিয়ে গুলশান আরা

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়ে একযুগ অতিবাহিত করেছেন মা চরিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী গুলশান আরা। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিলো নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার।
সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। এরপর তিনি একে একে অভিনয় করলেন ‘হৃদয়ের কথা’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘জান কোরবান’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’, ‘স্বপ্নের বিদেশ’, ‘ভালোবাসার রং’, সহ আরও বেশকিছু চলচ্চিত্রে। এখন পর্যন্ত ত্রিশেরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন গুলশান আরা।
অতিসম্প্রতি তিনি শেষ করেছেন সাফি উদ্দিন সাফির ‘পূর্ণ্যদৈর্ঘ্য প্রেম কাহিনী-টু’, শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজি’ চলচ্চিত্রের কাজ। প্রতিটি চলচ্চিত্রেই তিনি নায়ক কিংবা নায়িকার মায়ের ভূমিকায় অভিনয় করেছন।
গুলশান আরা বলেন, ‘আমার স্বপ্ন ছিলো চলচ্চিত্রের মতো রঙ্গিন দুনিয়ায় কাজ করার। সেই স্বপ্ন পূরণের পথে যারা আমাকে সহযোগিতা করেছেন বিভিন্ন সময়ে তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আমৃত্যু অভিনয়েই নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।’
এদিকে গুলশান আরা অভিনীত ‘মোহর আলী’ ধারাবাহিক নাটকটি চ্যানেল আইতে প্রচার হচ্ছে। এছাড়া অমিতাভ রেঝার নির্দেশনায় তিনি ‘ডিপ্লোমা গুড়ো দুধ’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন যা খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। তার অভিনীত আলোচিত ধারাবাহিকের মধ্যে রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’।
এতে তিনি মোশাররফ করিমের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করা গুলশান আরার স্বামী জালাল উদ্দিন আহমেদ ঢাকা ওয়াসাতে কর্মরত। তার এক ছেলে আসিফ আহমেদ হৃদয় এক মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি। বি বাড়িয়ার সন্তান গুলশান আরার বাবা আব্দুল আউয়াল শাহ ও মা জোহরা খাতুন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা