বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন নিয়ে জটিলতা দুই উপ-সচিবের প্রস্তাবিত এলাকা পরিদর্শন

news-image

ইসহাক সুমন : দ্রুত আশুগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহনের কাজ শুরু করতে যাচ্ছে সরকার। আর এ জন্যই গতকাল শনিবার দুপুরে প্রস্তাবিত এলাকা পরির্দশন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি দল। একটি সূত্র জানিয়েছে, প্রস্তাবিত আশুগঞ্জ সোনারামপুর ও সোহাগপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ৩শ একর জমির উপরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩টি গ্রীড লাইনের তার থাকায় নতুন করে জটিলতা দেখা দিয়েছে। তবে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ্বে প্রস্তাবিত বিদ্যুতিক খুটির স্থানের চেয়ে একটু ভিতরের অংশে গিয়ে কিছু জায়গা কমিয়ে দুইশ একরের মধ্যে জমি অধিগ্রহনের করারও সম্ভাবনা রয়েছে। আর এসব ঠিক হবে সমীক্ষার রিপোর্ট পাওয়া পর। ইতিমধ্যে জায়কা ও আইএফসি সমীক্ষা করেছে। তাই সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ উপ-সচিব ড.বশিরুল আলম ও মলয় চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি টীম প্রস্তাবিত জায়গা আশুগঞ্জ সোনারামপুর, তালশহর, সোহাগপুরের বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন। খুব শীঘ্রই তাদের এ রিপোর্ট বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপর্ক্ষের অধিদপ্তরের কাছে পেশ করবেন। আর এ রিপোর্ট পাওয়ার পর পরই জমি অধিগ্রহনের প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন তারা। এ সময় আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ, আশুগঞ্জ বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমারসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপর্ক্ষের উধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। জানাগেছে, বর্তমানে অনুমোদিত ১৭টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে যে সকল এলাকায় সরকারী জমি বেশি নতুন করে অধিগ্রহনের প্রয়োজন নেই সে সকল স্থানেই ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যে মংলা, মৌলভীবাজারের শেরপুর ও চট্রগামের মীরসরাই এলাকায় অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হয়ে গেছে। তবে আশুগঞ্জ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন হবে খুব দ্রুতই। উল্লেখ্য, ভিশন-২০২১ ও ৬ষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা, বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করা, দারিদ্র্য বিমোচন, শিল্পায়ন ও দেশের সুষম উন্নয়নের লক্ষে ২০১০ সালে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল আইন প্রণয়ন করা হয়। প্রধানমন্ত্রী প্রত্যেক অর্থনৈতিক অঞ্চল থেকে বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিস দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন। সম্প্রতি দেশে ১৭ অর্থনৈতিক অঞ্চল আশুগঞ্জ, মিরসরাই, গহিরা, মৌলভীবাজার, মংলা, সিরাজগঞ্জ, শ্রীপুর, সাবরং, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, ভোলা, জামালপুর, পঞ্চগড়, নরসিংদী, মানিকগঞ্জ, কুষ্টিয়া ও নীলফামারীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনুমোদন দেয় সরকার। এর মধ্যে শ্রীপুর ও গহিরা অর্থনৈতিক অঞ্চল দুটি জাপান ও চীনের বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট থাকবে। আশুগঞ্জে এ শিল্পাঞ্চল স্থাপন হবে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে উপজেলার সোনারামপুর এলাকার সোহাগপুর, তালশহর ও বাসুতারা মৌজার প্রায় ৩শ ২৮একর জমি অধিগ্রহনের উদ্যোগ নেয়া হয়েছে। আর এ শিল্পাঞ্চলে থাকবে দেশী-বিদেশী বিভিন্ন শিল্প কারখানা। এ মধ্যে বিদেশী গার্মেন্টস শিল্প, স্পিনিং মিল, ফার্মাসিটিক্যাল, টেক্সটাইল মিলসহ বিভিন্ন শিল্প কারখানা স্থাপনের সম্ভাবনা রয়েছে। এ শিল্পাঞ্চল বাস্তবায়ন হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। কিছুটা হলেও কমবে দেশের বেকার সমস্যা। গ্যাস,বিদ্যুৎ ও যোগ যোগ ব্যবস্থার সুবিধা থাকায় আশুগঞ্জে এ শিল্পাঞ্চল গড়ে তুলতে উদ্যোগে নিয়েছে সরকার। উল্লেখ্য, ২০১০ সালের ১২মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে এক জনসভায় আশুগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রতিশ্রতি দেন। এর প্ররিপেক্ষিতে দেশের ১৭টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে আশুগঞ্জে একটি শিল্পাঞ্চল করা হচ্ছে।
 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক