,

বিজয়নগরে ফেনসিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

news-image

বিশেষ প্রতিনিধি : বিজয়নগরের সিঙ্গারবিল রেলস্টেশন থেকে ২৮ বোতল ফেনসিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যরা। শনিবার সন্ধ্যায় সিঙ্গারবিল ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ শাহজাহান আলী নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গারবিল রেলস্টেশনে অভিযান চালায়। এসময় ভারতীয় ২৫ বোতল ফেনসিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী পারভীন আক্তার (৪০) কে আটক করে। সে কিশোরগঞ্জ জেলার ভৈরবের কালীপুর এলাকার রহিম মিয়ার মেয়ে। পরে তাকে বিজয়নগর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ