বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ এপ্রিল জাতীয় আইন সহায়তা দিবস ব্রাহ্মনবাড়িয়ায় দিনভর অনুষ্ঠানের আয়োজন

news-image

বিশেষ প্রতিনিধি : ২৮ এপ্রিল। মঙ্গলবার। জাতীয় আইনগত সহায়তা দিবস। প্রতি বছরের ন্যায় এবারও নানা কর্মসুচীর মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে ব্রাহ্মনবাড়িয়া আইনগত সহায়তা প্রদান কমিটি ব্যাপক কর্মসুচী পালন করবে। কর্মসুচীর মধ্যে রয়েছে ২৮শে এপ্রিল মঙ্গলবার বর্নাঢ্য র‌্যালী। সকাল ৮টায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে র‌্যালীটি বের হবে। শহর প্রদক্ষিন করে জেলা জজ আদালত প্রাঙ্গন গিয়ে শেষ হবে। সকাল ৯টায় জেলা লিগ্যাল এইড অফিসের সামনে আইনগত সহায়তা বিষয়ক ছবি ও প্রামান্যচিত্র প্রদর্শনী, বিকাল ৪ টায় জেলা জজ আদালত সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলা জজ আদালত প্রাঙ্গনে দিনব্যাপী লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউসার, জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) সহ বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগন উপস্থিত থাকবেন। এছাড়া আইনজীবি সমিতির নেতৃবৃন্দ, পিপি জিপি সহ লিগ্যাল এইড কমিটির কর্মকর্তাগন এবং ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশ গ্রহন করবেন। সকল কর্মসুচী বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রত্যাশা করেছেন ব্রাহ্মনবাড়িয়া সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার জেলা আইনগত সহায়তা কমিটির সদস্য সচিব নাজমুন নাহার সুমি।   

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক