,

এসএমসে জানা যাবে ভোটার নাম্বার-কেন্দ্র

news-image

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ২৫ এপ্রিল থেকে ভোটারা শনিবার থেকে এসএমসের মাধ্যমে জানতে পারবেন কোন ভোট কেন্দ্রে তারা ভোট দিতে যাবেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ কথা জানান। এদিকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ১৭ ডিজিটের হলে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে পিসি লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ভোট কেন্দ্রের নাম জানতে পারবেন। যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের তাদেরকে এসএমএস অপশনে গিয়ে পিসি লিখে স্পেস দিয়ে ৪ ডিজিটের জন্ম সন লিখে তারপর ১৩ ডিজিটের এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।
যারা নতুন ভোটার হয়েছেন কিন্তুএনআইডি কার্ড পাননি তারা মেসেজ অপশনে গিয়ে পিসি টাইপ করে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে দিন-মাস-বছর ফরমেটে জন্ম তারিখ লিখে ১৬১০৩ নম্বরে পাঠিয়ে দিতে হবে। মোবাইল ফোনের এসএমএস ছাড়াও কমিশনের ওয়েবসাইট www.ec.org.bd অথবা www.nidw.gov.bd ভিজিট করেও ভোট কেন্দ্রের নাম জানা যাবে। এছাড়া ০৩৫৯০১২৩৪৫৬ নম্বরে ফোন করেও ভোটাররা ভোট কেন্দ্রের নাম জানতে পারবেন।
ভোটদানের জন্য জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ড) প্রয়োজন নেই। যারা নতুন ভোটার হয়েছেন কিন্তুএনআইডি কার্ড পাননি তারাও ভোট দিতে পারবেন। কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল মঙ্গলবার ৩ সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা