,

সামাজিক মাধ্যমে বিপন্ন মানবতার আর্তি, মৃতের সংখ্যা ২২শ’ ছাড়িয়েছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভূমিকম্পের আঘাতে অন্তত ২২০০ লোক নিহত হয়েছে। ধ্বংসস্তূপে আটকা পড়েছে অনেকে। ফলে আরো বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।  নেপালের ইতিহাসে গত ৮১ বছরের মধ্যে সবচেয়ে  শক্তিশালী এই ভূমিকম্প।

শনিবার দুপুরে রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভয়াবহ এই ভূমিকম্পে নেপালের রাজধানী কাঠমান্ডুসহ কয়েকটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। তীব্রতা ৭.৯।

সব চেয়ে শক্তিশালী কম্পনটি ৩০ সেকেন্ড থেকে দুই মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এতে কাঠমান্ডুতে হতাহতের ঘটনা ঘটেছে। ঐতিহাসিক টাওয়ার ও ভবন ধসে পড়েছে। হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, এখন পর্যন্ত ১৮০৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের অর্ধেকই রাজধানী কাঠমান্ডুর অধিবাসী। আহত হয়েছেন অন্তত ৪,৭১৮ জন। ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের পোখারা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু সেখানকার ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।

ভূমিকম্পে হিমালয়ে বরফধসে ১৮ জন পর্বতারোহী নিহত হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। এছাড়া এভারেস্টে কয়েকশ’ পর্বতারোহী আটক পড়েছে বলে জানা গেছে।

এদিকে জরুরি অবস্থার ঘোষণার কথা জানিয়ে নেপালের তথ্যমন্ত্রী মিনেন্দ্র রিজাল বলেছেন, ‘এ ধরনের সংকট মোকাবেলায় অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় সরঞ্জাম আছে এমন আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা আমাদের প্রয়োজন।’

নেপাল ছাড়াও ভয়াবহ এই ভূমিকম্প অনুভূত হয়েছে পার্শ্ববর্তী বাংলাদেশ, ভারত ও পাকিস্তানেও। ভারত ও বাংলাদেশে প্রাণহানির খবর পাওয়া গেলেও পাকিস্তানে কি ঘটেছে তা এখনো বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশে এ ভূমিকম্পের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে কিছু ভবন দেবে গেছে এবং বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। বহুতল ভবন থেকে নামতে গিয়ে এবং আতঙ্কে হার্ট-অ্যাটাকে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন পাঁচ শতাধিক।

ভারতে ভূমিকম্পে অন্তত ৬০ জন নিহত হয়েছে। এর মধ্যে নয়জন নিহত হয়েছে বিহারে। নয়াদিল্লিসহ ভারতের পুরো সীমান্ত এলাকাজুড়ে ভূ-কম্পন অনুভূত হয়। পশ্চিমবঙ্গ, বিহার ও সিকিমেও এ কম্পন অনুভূত হয়। দেশটির বিভিন্ন স্থান থেকে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে ১৯৩৪ সালে নেপালে বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলে ৮ মাত্রার ওই ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুসহ কয়েকটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। ওই ভূমিকম্পে ১৬ হাজার মানুষ নিহত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা