,

একসঙ্গে আরফিন রুমি-কোনাল

news-image

72762_e2বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো আরফিন রুমির সঙ্গে গান গাইলেন চ্যানেল আই-সেরাকণ্ঠ তারকা সোমনূর মনির কোনাল। তবে এটি কোন অ্যালবামের নয়, একটি চলচ্চিত্রের গান। ‘নিঃশ্বাস’ শিরোনামের এ গানটি স্থান পাবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবিতে। গানটি লিখেছেন জাহিদ হাসান অভি। সুর-সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। সম্প্রতি এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে রুমির স্টুডিওতে। গানটি প্রসঙ্গে আরফিন রুমি বলেন, এর আগে রাজ মামার দুটি ছবির সব 

গানের কাজ আমি করেছি। এবার নতুন গান করলাম তার ‘সম্রাট‘ ছবির জন্য। গানটি কোনাল গেয়েছে আমার সঙ্গে। অনেক রোমান্টিক একটি গান। আশা করছি ‘নিঃশ্বাস’ শিরোনামের এ গানটি ভাল লাগবে সবার। কোনাল বলেন, এবারই প্রথম রুমি ভাইয়ার সঙ্গে গান করলাম। রাজ ভাইয়ার কোন ছবিতেও এটা আমার প্রথম গান। সবকিছু মিলিয়ে গানটি আমার নিজের কাছে অনেক ভাল লেগেছে। আমার বিশ্বাস সবার ভাল লাগবে। জানা গেছে, ‘নিঃশ্বাস’ গানটিতে পর্দায় ঠোঁট মেলাবেন শাকিব খান ও অপু বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের