বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীকে উসকানি দিচ্ছে বিএনপি

news-image

72841_f3ডেস্ক রির্পোট : ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেছেন, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপি সেনাবাহিনীকে উসকানি দিচ্ছে। এ অভিযোগে বিএনপি নেতা মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। বিএনপি নতুন করে সংকট তৈরি করতে চাইছে উল্লেখ করে কামরুল বলেন, বিএনপি জানে, সিটি নির্বাচনে তাদের ভরাডুবি হবে। মানুষ গত ৯৩ দিনের নাশকতা ভুলে যায়নি। গণতান্ত্রিক ধারাকে সন্ত্রাসের পথে নিয়ে যাওয়া ও গণতন্ত্র ধ্বংস করার চেষ্টার জবাব ব্যালটের মাধ্যমে দিতে মানুষ প্রস্তুত। ব্যালটের মাধ্যমে এদের জবাব দিতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের হামলার ঘটনাকে ‘নাটক’ আখ্যায়িত করে সরকারের এ মন্ত্রী বলেন, খালেদা জিয়া নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করছেন। তার নিরাপত্তাকর্মীরা যেসব ঘটনা ঘটিয়েছে এর বাইরে এসব ঘটনার কোন প্রতিফলন নেই। বিএনপিকে বিষধর সাপ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। লাশের গন্ধ যে মহিলার গায়ে, উনি নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। এই বিষফোঁড়া বিদায় করতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার প্রমুখ। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা