,

ইয়েমেনে সৌদি হামলায় ১১৫ শিশু নিহত: জাতিসংঘ

news-image

yamen-hamla-saudiআর্ন্তজাতিক ডেস্ক : ইয়েমেনের নিরপরাধ মানুষের উপর গত এক মাসের সৌদি আগ্রাসনে অন্তত ১০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টোফ বুলিরাক আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, গত ২৬ মার্চ ইয়েমেনে সৌদি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ‌১১৫টি শিশু নিহত হয়েছে। জাতিসংঘের এ কর্মকর্তা আরো জানিয়েছেন, হতাহতের এমন অনেক ঘটনা আছে যেগুলো সম্পর্কে নিশ্চিত না হয়ে তথ্য রেকর্ড করেনি ইউনিসেফ। এ কারণে বহু নিহত শিশুর সংখ্যা এই ১১৫ জনের মধ্যে নেই।

বুলিরাক আজ জেনেভায় সাংবাদিকদের জানান, সৌদি জঙ্গিবিমানের সরাসরি বোমাবর্ষণে ইয়েমেনের ৬৪টি শিশু নিহত হয়েছে। ২৬টি শিশু নিহত হয়েছে কামানের গোলাবর্ষণ বা মাইন বিস্ফোরণে। বাকিরা বিমান বা স্থল হামলায় আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছে। এ ছাড়া, সৌদি আরবের বর্বরোচিত হামলায় আহত হয়েছে অন্তত ১৭২টি শিশু।

এদিকে ইয়েমেনে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি জুলিয়েন হ্যারনিয়েস এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের লাখ লাখ শিশু অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে জীবন কাটাচ্ছে। মাঝরাতে বোমাবর্ষণ বা গুলি বিনিময়ের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এসব শিশুকে এই আতঙ্ক সারাজীবন বয়ে বেড়াতে হবে বলে তিনি মন্তব্য করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ