,

খালেদার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইসি

news-image

City El Khaledaআসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার রাতে এ সংক্রান্ত চিঠি ঢাকা উত্তর ও দক্ষিণের রিটার্নিং অফিসারসহ ঢাকার পুলিশ কমিশনার এবং দুই সিটিতে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটদের কাছে পোঁছে দেয়া হয়েছে। চিঠিতে গাড়ির বহর নিয়ে ও রাস্তাঘাট আটকিয়ে যাতে খালেদা জিয়া প্রচার-প্রচারণা চালাতে না পারেন-সে ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মূলত নিজ দলীয় প্রার্থীর পক্ষে মোটরযান নিয়ে খালেদা জিয়ার নির্বাচনী প্রচার বন্ধে আওয়ামী সমর্থিত মেয়র প্রার্থীর হয়ে কাজ করা সহস্র নাগরিক কমিটির অভিযোগের একদিন পরই এ ব্যবস্থা নিল ইসি। সূত্র জানায়, ডিএমপিতে পাঠানো ওই চিঠিতে কারো নাম উল্লেখ্য করা হয়নি। তবে মোটরযান নিয়ে নির্বাচনী প্রচার বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। ইসির যুগ্মসচিব জেসমিন তুলি এ সংক্রান্ত চিঠি তৈরি করেন।

এমন নির্দেশনার পর এক প্রতিক্রিয়ায় মির্জা আব্বাসের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ বলেন, সরকার আগে যুবলীগ-ছাত্রলীগকে দিয়ে খালেদা জিয়ার প্রচারণায় বাধা দিয়েছিল। তা না পেরে এখন নির্বাচন কমিশনকে নগ্নভাবে ব্যবহার করছে।

এদিকে সূত্রে আরও জানা যায়, এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটানিং কর্মকর্তা মিহির সরওয়ার মুর্শেদ মির্জা আব্বাসের কাছে একটি চিঠি দিয়েছিলেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া মোটর শোভাযাত্রাসহ নির্বাচনী প্রচার চালানোয় বিধিভঙ্গ হচ্ছে। এমনকি ঢাকা দক্ষিণের প্রার্থী তাবিথ আউয়ালের কাছেও এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

কিন্তু এরপরও বুধবার নির্বাচনী প্রচার চালানোর সময় রাজধানীর বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগ। এরপর সহস্র নাগরিক কমিটির অভিযোগের পর বৃহস্পতিবার দীর্ঘ সময় বৈঠক করে ডিএমপিকে এই চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, আমরা কোনো ব্যক্তির নির্বাচনী প্রচার বন্ধে চিঠি দিচ্ছি না। আইন অনুযায়ী নির্বাচনী প্রচারের সময় কোনো গাড়ি ব্যবহার করা যাবে না। কিন্তু কেউ কেউ প্রকাশ্যেই তা করছেন। তাই এটি বন্ধে চিঠি দেওয়া হচ্ছে।

নির্বাচনী আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত সহস্র নাগরিক কমিটি। সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুসের নেতৃত্বে তারা কমিশনে যান।

somoyerkonthosor.com

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা