,

নাসিরনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স-এর ৩১ বছর পূর্তি

news-image

Nasirnagar Pictureস্টাফ রিপোর্টার নাসিরনগর : ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমার সাফল্যের ৩১ বছর পূর্তি উদযাপন উপলক্ষে  ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমার   উদ্যোগে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জনবীমা কার্যালয়ে  ব্রাঞ্চ কো-অর্ডিনেটর  জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও  কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সহকারী ডেপুটি এরিয়া ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম।  সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সহকারী ডেপুটি এরিয়া ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের হিসাব ইনচার্জ মোঃ সারোয়ার আলম জাহাঙ্গীর, অবলিখন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক ,ব্রাঞ্চ কো-অর্ডিনেটর  আকতার হোসেন ভুইয়া, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর  পারভীন আক্তার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার গোলশান আরা, সার্ভিসিং কর্মকর্তা সুরাইয়া বেগম, সুপারভাইজার সাহারা বেগম,আমেনা বেগম প্রমূখ। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডে ব্রাহ্মণবাড়িয়ায় অফিসে কর্মরত কর্মকর্তা, বীমা  কর্মকর্তা, সুপারভাইজার ও কালেক্টরা অংশগ্রহন করে।
এদিকে নাসিরনগর-সরাইল মডেল জোনের উদ্যোগে নাসিরনগর একক বীমা কার্যালয়ে  সাফল্যের ৩১ বছর পূর্তি উদযাপন উপলক্ষে  একক বীমার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর ইন্দ্র ভূষন মল্লিকের সভাপতিত্বে   কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড নাসিরনগর-সরাইল মডেল জোনের জোন প্রধান সুদীপ দত্ত। বিশেষ অতিথি ছিলেন জোনাল ইনচার্জ দুলাল চন্দ্র সূত্রধর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কো-অর্ডিনেটর  সমর চন্দ্র দাস, মোঃ তাবারক হোসেন প্রমূখ।

                           
    

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ