,

সানিকে বলিউড ছাড়ার অনুরোধ রাখির!

72637_2বিনোদন প্রতিবেদক : সানি লিওন বলিউডের বিষফোড়া। কারণ কোন ধরনের ট্যালেন্ট তার মধ্যে নেই। অভিনেত্রী কিংবা আইটেম গার্ল হিসেবে কাজ করার কোন যোগ্যতাও তার নেই। কারণ সানির অভিনয় যেমন হাস্যকর তেমনি তার নাচও। জোর করে অভিনয় কিংবা নাচা যায় না। আর আইটেম গান করতে গেলে শুধু শরীর দেখালেই হয় না, নাচ অবশ্যই জানতে হবে। ‘কুছ কুছ লোচা হে’র আইটেম গানে সানি শুধু শরীরই দেখিয়েছেন। এটাকে আইটেম গান বলতে আমি নারাজ। তবে আমি এটাও জানি, খুব বেশিদিন সানি বলিউডে স্থায়ী হতে পারবে না। আবারও আগের জায়গায় চলে যাবে সে। বলিউডে কাজ করা এতটা সহজ নয়। সানি লিওন সম্পর্কে এমন বক্তব্য দিয়েই সম্প্রতি বোমা ফাটিয়েছেন বলিউডের আরেক আইটেম কন্যা রাখি সাওয়ান্ত। নানা ধরনের বক্তব্যের মাধ্যমে অতীতেও বার বার আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। সম্প্রতি সানি লিওনের নতুন ছবি ‘কুছ কুছ লোচা হে’র একটি আইটেম গান প্রচার শুরু হয়েছে। এই গানে ব্যাপক খোলামেলা হয়ে পারফর্ম করতে দেখা গেছে সানিকে। বিশেষ করে কয়েকটি দৃশ্যে বিকিনি পরে নাচের স্টেপ করেছেন তিনি এখানে। আর এই গানে সানির পারফরমেন্স বিষয়েই এমন বক্তব্য দিয়েছেন রাখি। তার মতে এটি কোন পারফরমেন্সই হয়নি। ঘন ঘন সানি যেভাবে আইটেম গান করছেন, এটা একদমই ঠিক নয় বলে মনে করেন রাখি। সানি এর মাধ্যমে আইটেম গানের জনপ্রিয়তা নষ্ট করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি মিডিয়াকে দেয়া একটি সাক্ষাৎকারে রাখি আরও বলেন, আমি, মালাইকা এবং কোয়েনা মিত্র কিন্তু আইটেম গানে ধারাবাহিকভাবে সফলতা পেয়েছি। আইটেম গানে পারফরমেন্স সম্পর্কে আমাদের কাছ থেকে সবার শেখা উচিত। সানি আইটেম গানের নামে যা করছেন সেটা কেবলই শরীর প্রদর্শন। কিন্তু পারফরমেন্সটা শূন্য। তাই আমি তাকে অনুরোধ করবো বলিউড ত্যাগের। যাকে দিয়ে যেটা হবে না সেটা করার দরকার কি! রাখির এমন অনুরোধ ও অভিযোগের বিপরীতে অবশ্য সানি লিওনের কোন বক্তব্য এখনও মেলেনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা