,

যে কোন পরিস্থিতিতে মাঠে থাকার ঘোষণা আব্বাসপত্নীর

news-image

72635_abbassডেস্ক রির্পোট : যে কোন পরিস্থিতিতে নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। আজ সকালে স্বামীর পক্ষে প্রচারে নেমে তিনি সাংবাদিকদের বলেন, সরকার আমাদের জনপ্রিয়তায় ভয় পেয়ে খালেদা জিয়ার ওপর এবং আমাদের ক্যাম্পেইনে হামলা করছে। অপরদিকে নির্বাচন কমিশন সেনাবাহিনী নিয়ে খেলা খেলছে। তারা একবার বলছে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দিবে। আবার বলছে সেনাবাহিনী ব্যারাকে থাকবে। যা-ই হোক না কেন ঢাকা দক্ষিণের মেয়র পদে মির্জা আব্বাস ভোটের লড়াইয়ে থাকবেন। তিনি বলেন, সরকারের এই আচরণে আমরা ভীত নই। কোনোভাবেই নির্বাচন বয়কট করবো না। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে সেসবে কান না দিতে কর্মী-সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানান আফরোজা আব্বাস। হামলা, মামলায় নেতাকর্মীরা পাশে থাকতে না পারলেও সাধারণ জনগণ তাদের সঙ্গে রয়েছে দাবি করে তিনি বলেন,হামলা, মামলা, নির্যাতনের কারণে নেতাকর্মীরা থাকতে পারছেন না। কিন্তু দেখেন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, আমার পাশে এসে দাঁড়িয়েছে। প্রসঙ্গত,ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনে সেনা মোতায়েন নিয়ে আগের দিনের চিঠি পাল্টে বুধবার নতুন একটি চিঠি সশস্ত্র বাহিনী বিভাগে পাঠায় নির্বাচন কমিশন। আগের চিঠিতে নির্বাচনে ‘স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স’ হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত জানিয়ে ২৮শে এপ্রিলের ভোটের জন্য তিন ব্যাটালিয়ন সৈন্য চাওয়া হলেও পরের চিঠিতে বলা হয়েছে,সেনা সদস্যরা সেনানিবাসের ভেতরেই থাকবেন। রিটার্নিং কর্মকর্তার অনুরোধ করলে তারা বাইরে আসবেন। সেনা মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের এ অবস্থানের সমালোচনা করেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা। তিনি সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন। সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন আফরোজা আব্বাস। পরে ভোট চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান তিনি। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা