,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটর্না নিহত ১, আহত ৩

acceden-2নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকাআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফরিদা খাতুন (৬০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদা কসবা উপজেলার খাড়েড়া ইউনিয়নের সোনারগাঁও গ্রামের আবদুর রউফ’র স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোনারগাঁও থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান কসবা উপজেলা সদরের দিকে যাচ্ছিল, পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েড়া নামক স্থানে সিএনজি অটোরিকশাটি আসামাত্র বিপরীত দিক থেকে আসা অবর একটি পিকভাপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার যাত্রী ফরিদা মারা যান। এ ঘটনায় সিএনজি অটোরিকশার আরো তিনজন যাত্রী আহত হয়েছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মহিউদ্দিন জানান, চালকসহ ঘাতক পিআপভ্যানটিকে আটক করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা