,

কসবায় ৫’শত পরিবার খোলা আকাশের নীচে

Brahmanbaria Pic-02বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত সোমবার রাতে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ৫’শত পরিবার এখন খোলা আকাশের নীচে বসবাস করছে। গত মঙ্গলবার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন  ৪ টন চাউল বরাদ্ধ দিয়েছেন। ওইদিন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভুঞা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, আইন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব রাশেদুল কাওসার ভুইয়া জীবন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। এদিকে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক ১ হাজার বান্ডিল টিন ও ১৫ লাখ টাকা বরাদ্ধ দেন। বৃহস্পতিবার থেকে এ অনুদান বিতরণ শুরু হবে।
এদিকে ঝড়ের আঘাতে বিদ্যুতের খুঁটি ভেংগে ও তার ছিড়ে যাওয়ায় উপজেলার সর্বত্র বৈদ্যুতিক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুতের অভাবে এলাকার মানুষের চড়ম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বুধবার ভোররাতে কসবার উপর দিয়ে পুনরায় বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় বিভিন্ন স্থানে শতাধিক গাছ ভেংগে উপজেলার কয়েকটি রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বিনাউটি, কায়েমপুর ও কুটি এলাকার প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা