বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দশম হোয়াইটওয়াশের হাতছানি!

sakib tamim১৯৮৬ সালের ৩১ মার্চ। ইমরান খান, জাভেদ মিয়াদাদ, রমিজ রাজা, ওয়াসিম আকরাম  পাকিস্তান দলে তখন এক ঝাঁক তারকা মেলা। সেবারের এশিয়া কাপে প্রতাপশালী পাকিস্তানের দলটার সামনেই সেবার ওয়ানডে অভিষেক হয়ে গেল নবীন একটা দলের। দলটার নাম বাংলাদেশ।

হারেই সূচনা হয়েছিল বাংলাদেশের। তবে, এর পর থেকে গত ২৯ বছরে দলটা আমূল বদলে গেছে। আর বুধবার অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে মাশরাফি বিন মুর্তজার দল। পাকিস্তানের বিপক্ষে জিতলেই দশমবারের মত কোন দলকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।

প্রথম হোয়াইটওয়াশটা এসেছিল আজ থেকে প্রায় আট বছরেরও বেশি সময় আগে। সেবার মার্চে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল কেনিয়া। সিরিজের প্রতিটা ম্যাচই জিতে প্রথম কোন দলের বিপক্ষে হোয়াইটওয়াশের স্বাদ পায় বাংলাদেশ।

সেই বছরই আবারও এই কেনিয়াকে তাদের মাটিতে গিয়েই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে আসে বাংলাদেশ। ২০০৬ সালে টেস্ট দলের বিপক্ষেও প্রথম হোয়াইট ওয়াশ পায় বাংলাদেশ। এই জিম্বাবুয়েকেই নভেম্বর-ডিসেম্বরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই করে হাবিবুল বাশার সুমনের দল।

এবার আবারও সেই জিম্বাবুয়েকে দিয়েই হোয়াইটওয়াশে দুই অংকে নাম লিখিয়ে ফেললো বাংলাদেশ। সবচেয়ে বেশি এই জিম্বাবুয়ে আর কেনিয়াকেই দুবার করে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে দু’বার করে হোয়াইট ওয়াশ হওয়া আরেকটি দেশ হলো নিউজিল্যান্ড। বলা হয়ে থাকে, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।

সর্বপ্রথম ২০১০ সালে ব্ল্যাক ক্যাপদের ৪-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। দেশে মাটিতেই দেখা যায় স্বাগতিকদের সেই বিস্ময়কর পারফরম্যান্স। চার বছর বাদে আবারও সেই একই দৃশ্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসে হোয়াইট ওয়াশ হয়ে যায় নিউজিল্যান্ড।

এরপর এক বছরের একটা বিরতি!

বিরতির এই সময়টা বাংলাদেশের জন্য ছিল ভুলে যাওয়ার এক অধ্যায়। এক অর্থে, নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর থেকেই শুরু হয় বাংলাদেশের দুর্দশা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ, বিশ্বকাপ — সব গুলোতেই ব্যর্থ হয় বাংলাদেশ।

এবার একটু দেরিতে হলেও ফিরে আসলো বাংলাদেশ। আর সেই ফেরাটাও হলো আরেকটা হোয়াইটওয়াশ দিয়ে! জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট-ওয়ানডে মিলিয়ে জিতলো টানা আটটা ম্যাচ।

পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলো বিশ্বকাপে; আর এখন সেটা দেখা যাচ্ছে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষেও।
বুধবার জিতলেই ইতিহাস। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম কি পারবে ইতিহাসের সাক্ষী হতে?

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা