বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মিডিয়ায় খালেদার গাড়ি বহরে হামলার খবর

in mediaআল-জাজিরা, ইয়াহু নিউজ, রেডিও তেহরান, বিবিসি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া বেগম জিয়ার গাড়ির বহরে হামলার খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার খবরটি আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্বের সঙ্গে প্রকাশ পায়।  ব্রিটেনের দি গার্ডিয়ান পত্রিকায় এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, লোহার রড, কাঠের লাঠি নিয়ে হামলাকারীরা বেগম জিয়ার গাড়ি বহরের ওপর হামলা চালায়। বেগম জিয়ার ব্যক্তিগত সহকারি শিমুল বিশ্বাস জানিয়েছেন, তার গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়েছিল। বুলেটপ্রুফ গাড়ি বলে তিনি প্রাণে বেঁচে গেছেন।

গালফ নিউজ এ হামলা নিয়ে প্রতিবেদনের শিরনাম করেছে, ‘বাংলা অপজিশন ফিউরিয়াস ওভার এ্যাটাক অন জিয়া কনভয়।’ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিরোধীদল বিএনপি অভিযোগ করছে, সরকারের সমর্থকরা তাদের নেত্রী বেগম জিয়াকে হত্যা করার চেষ্টা করেছে। তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ছাড়াও গুলি চালানো হয়। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনাকে অপ্রয়োজনীয় নাটক বলে অভিহিত করেছেন।

তবে টেলিভিশনের ফুটেজে দেখা গেছে কাওরান বাজারে খালেদার গাড়ি বহরে ওই হামলায় পাথর, লোহার রড, কাঠের লাঠি ব্যবহার করা হচ্ছে। বিএনপি নেত্রীর নিরাপত্তা প্রধান ও অবসরপ্রাপ্ত জেনারেল ফজল এলাহি আকবর জানান, তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।

রয়টার্সের খবরে বলা হয়, বাংলাদেশের বিরোধীদলীয় নেত্রীকে নির্বাচনী প্রচারণায় হামলা করা হলেও তিনি অক্ষত রয়েছেন। এধরনের হামলার ঘটনা নির্বাচনকে ঘিরে আরো উত্তেজনা সৃষ্টি করতে পারে। খালেদার দেহরক্ষী সহ আরো ৫ ব্যক্তি এ হামলায় আহত হন। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, বেগম জিয়ার দলের উচিত বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া কারণ অনেক মানুষ তার উপর ক্ষুব্ধ রয়েছে।
ভারতের জি নিউজ বলছে, বেগম জিয়ার গাড়ি বহরে হামলার পর ঢাকা ও চট্টগ্রাম ছাড়া বিএনপি সারাদেশে বুধবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।

এছাড়া আল-জাজিরা, ইয়াহু নিউজ, রেডিও তেহরান, বিবিসি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া বেগম জিয়ার গাড়ির বহরে হামলার খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা