,

বাইক চড়তে দারুণ ভয় আনুশকার!

onu_1বিনোদন প্রতিবেদক : বলিউডের এ সময়ের সবচেয়ে সাহসী অভিনেত্রী আনুশকা শর্মা। ক্যামেরার সামনে থেকে গণমাধ্যমের মুখোমুখি হতে সব সময় সাহসী তিনি। নিজের সম্পর্কের বিষয় নিয়ে স্পষ্ট ভাষায় কথা বলতেও দ্বিধা করেন না একদম। অথচ তাঁর ভীতির বিষয় শুনলে হাসিই পেতে পারে! বলিউডের এই সাহসী অভিনেত্রীই নাকি ভয়ে মোটরবাইকে চড়তেই পারেন না!

অথচ নিজের প্রথম চলচ্চিত্রেই কিন্তু বাইকের স্টান্টবাজি দেখিয়ে দিয়েছিলেন আনুশকা। ‘রাব নে বানা দি জোড়ি’তে একই সাথে তাঁর চেহারায় মোটরবাইকে চড়ার জন্য অস্বস্তি দেখা গেছে, আবার সিনেমার দরকারে বাইকের স্টান্টও করেছেন আনুশকা। এরপর লাদাখে ‘জাব তাক হ্যায় জান’ চলচ্চিত্রের শুটিংয়ে শাহরুখের রয়্যাল এনফিল্ড মোটরবাইকে আবারও সওয়ার হতে হয়েছিল আনুশকাকে। ‘মাতরু কি বিজলি কা মনডোলা’ সিনেমার শুটিংয়ের সময় ভালোমতো টের পাওয়া গিয়েছিল আনুশকার বাইকভীতি। সহঅভিনেতা ইমরান খানের পেছনে বাইকে চড়তে গিয়ে এতই ভয় পেয়ে গিয়েছিলেন এই সাহসী অভিনেত্রী, রীতিমতো শুটিংই বন্ধ করে দিতে হয়েছিল!

তবে ভয়ভীতি যতই থাকুক, পেশাদারিত্বের খাতিরে ‘বাইক শট’এ ঠিকঠাক পার পেয়ে গেছেন আনুশকা সব সময়ই। কেবল সিনেমার কাজেই নয়, টেলিভিশনের কিছু বিজ্ঞাপনেও বেশ ভালো পারফর্ম করেছেন যেকোনো বাইক সিক্যুয়েন্সে। বাস্তবে মোটরবাইক চড়তে দারুণ ভয়টা কাজ করে এখনো। তবে তা নিয়ে এখন তেমন একটা চিন্তা করেন না আনুশকা। আর যাই হোক, বিরাট কোহলির তো আর ‘বাইকপ্রীতি’তেমন নেই। কাজেই গাড়িতে দিব্যি ঘুরতে পারেন দুজন!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ