,

অভিনয়ই আমার সব

72281_e5বিনোদন প্রতিবেদক : ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন লামিয়া মিমো এখন ছোট পর্দায় দারুণ ব্যস্ত। নাটক, টেলিফিল্ম, ঈদের বিশেষ নাটক এগুলোর শুটিং নিয়েই দিনরাত সমান তালে কাজ করে চলেছেন। পাশাপাশি কাজ করছেন সিনেমায়ও। যদিও সিনেমায় অভিনয় করার স্বপ্ন নিয়েই সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়নও হয়েছিলেন এবং সিনেমা দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন। পরবর্তী সময়ে নিজের পছন্দ মতো সিনেমার কাজ না পাওয়ার পাশাপাশি ছোট পর্দায় পছন্দ মতো কাজ পাওয়ায় বেশি করে ঝুঁকে পড়েন টিভি মিডিয়ায়। বর্তমানে জনপ্রিয় এ মাধ্যমেই তার ব্যস্ততা বেশি। এ মুহূর্তে মিমো কাজ করছেন, একক নাটক, বাদল আহমেদ সাগর পরিচালিত ‘উড়ো মেঘ’, ‘এখনো বসন্ত’  (দুটিতেই নায়ক সাব্বির আহমেদ), প্রিন্স মাহমুদ পরিচালিত ‘কবিতা ও জীবন’, বিপরীতে নায়ক অপূর্ব, আজাদ পরিচালিত ভালবাসি হারিয়ে যেতে’, বিপরীতে নায়ক আজাদ আবুল কালাম, মোশাররফ হোসেন লিমনের ‘কাজীর বিয়ে’, বিপরীতে মীর সাব্বির এবং ঈদের টেলিফিল্ম সুমন আনোয়ার পরিচালিত ‘কালাগুল’ এবং ‘ভালোবাসার শুরু এখানেই’। এছাড়াও দুটি টেলিফিল্ম ও একটি ঈদের নাটকের শুটিং করতে ৩রা মে কক্সবাজার যাবেন মিমো। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করছেন মিমো। মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘শতরূপে শতবার’ এবং ইয়াসিন আরাফাত পরিচালিত ‘মুখোশ মানুষ’ ছবিতে। মিমো বলেন, আমি ভাল মানের অভিনেত্রী হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছি। ছোট পর্দা কিংবা বড় পর্দা আমার কাছে কোন বিষয় নয়। আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে অভিনয়। ক্যামেরার সামনে কি করতে পারলাম, দর্শক আমাকে কতটা পছন্দ করছে এটাই গুরুত্ব দিচ্ছি। কারণ, এখন অভিনয়ই আমার ধ্যান-জ্ঞান ভালবাসা, ঘর-সংসার সব। আমি ভাল মানের অভিনেত্রী হতে চাই। এর জন্য সর্বোচ্চ পরিশ্রম করতেও আমার কোন সমস্যা নেই। উঁচুমানের অভিনেত্রী হওয়ার জন্য মেধা, শ্রম, সবকিছুই উজাড় করে দিতে প্রস্তুত। আমার চাওয়া একটাই, সবাই বলবেন, মিমো খুব ভাল অভিনয় করেন, খুবই ভাল অভিনেত্রী সে। এর বাইরে আপাতত আমার আর কোন চাওয়া নেই।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস