,

এবার বড় পর্দায় শাকিব-তিশা জুটি

107196_1বিনোদন প্রতিবেদক : শাকিব খান ও তিশা জুটির ছবি ‘মেন্টাল’ আবার শুটিং ফ্লোরে ফিরছে। আগামী ৩ মে এফডিসির তিন নম্বর ফ্লোরে এটির একটি গানের দৃশ্যের কাজ হবে। এর শিরোনাম ‘আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো’। এতে ঠোঁট মেলাবেন শাকিব খান, সঙ্গে থাকবেন তিশাও।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা এক্সপ্রেস ফিল্মসের স্বত্ত্বাধিকারী পারভেজ চৌধুরী বলেন, ‘গানটি জানুয়ারি মাসে ইউটিউবে প্রকাশিত হয়। এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার শ্রোতা এটি শুনেছেন। এর আগে ছবিটির একটি আইটেম গানের দৃশ্যধারণ হয়েছে এফডিসিতেই। এতে নেচেছেন মৌসুমী হামিদ। এফডিসির কাজ শেষে বাকি গানের কাজ হবে ব্যাংককে।’ 

‘আমার মতন কে আছে বলো’ গানটি লিখেছেন জাহিদ আকবর ও রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ। এর নৃত্য পরিচালনা করবেন কলকাতার শিবরাম শর্মা।

‘মেন্টাল’ ছবিতে টিভি চ্যানেলের প্রতিবেদক সিমির ভূমিকায় অভিনয় করেছেন তিশা। অন্যদিকে ভালোবাসার মানুষকে হারিয়ে উন্মাদ হয়ে যাওয়া প্রেমিকের ভূমিকায় দেখা যাবে শাকিবকে। শামিম আহমেদ রনির পরিচালনায় এতে আরও আছেন আঁচল, পড়শী ও মিশা সওদাগর।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস