,

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌযানের ক্যাপ্টেন ও ক্রু গ্রেপ্তার

32d476f6f00b8177f2f0bd275426085b-s4.reutersmedia.netআন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌযানের ক্যাপ্টেন ও এক ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে। ইতালির কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো, মানবপাচারে জড়িত থাকার সন্দেহে গতকাল সোমবার ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা এ নৌযান দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ২৮ জনের দুজন।



ভূমধ্যসাগরে নৌযান ডুবিতে শত শত অভিবাসীর প্রাণহানির ঘটনায় গতকাল সোমবার লুক্সেমবার্গে জরুরি বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে ভূমধ্যসাগর এলাকার অভিবাসী সংকট লাঘবে ১০ দফাসংবলিত এক কর্মপরিকল্পনা পেশ করা হয়। ইইউ মন্ত্রীরা সংস্থার সহায়তা কার্যক্রম বৃদ্ধি ও পাচারকারীদের ধরার মাধ্যমে অভিবাসীদের প্রাণহানি বন্ধের প্রচেষ্টা জোরদারের অঙ্গীকার করেন।

ভূমধ্যসাগরে নৌযানডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া কয়েকজন আরোহী ইতালির কোস্টগার্ডের একটি জাহাজে শুয়ে আছেন। ছবি: রয়টার্স

লিবিয়া থেকে ইউরোপ অভিমুখে রওনা হওয়া নৌযানটি গত শনিবার মধ্যরাতে ভূমধ্যসাগরে ডুবে যায়। ৭০ ফুট লম্বা মাছ ধরার নৌযানটিতে প্রায় এক হাজার আরোহী ছিলেন বলে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান। আরোহীদের মধ্যে মাত্র ২৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২৪ জনের মরদেহ।



জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা কোস্টগার্ডের জাহাজে করে ইতালির সিসিলিতে এলে ক্যাপ্টেন ও ক্রুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ক্যাপ্টেন তিউনিসিয়ার এবং ক্রু সিরিয়ার অধিবাসী বলে জানিয়েছেন ইতালির কর্মকর্তারা।

নৌযান ডুবিতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধারে অভিযান চলছে। এ ছাড়া পাচারকারী নৌযানের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভূমধ্যসাগর দিয়ে কয়েক দশক ধরেই এভাবে অভিবাসীরা বিপজ্জনকভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে। ইরাক, সিরিয়া ও লিবিয়া সংকটের জের ধরে সাম্প্রতিক সময়ে এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে যাওয়ার ঘটনা বেড়েছে। বিশেষ করে বছরের এই সময়ে সাগর কিছুটা শান্ত থাকায় বিভিন্ন আকারের ঝুঁকিপূর্ণ নৌযানে করে শত শত মাইল দূরের ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছে অভিবাসীরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ