,

ফেসবুকে নামের সঠিক উচ্চারণ!

408b664f6686c08f97bd1ebbc026b5da-4প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার ব্যবহারকারীদের নামের সঠিক উচ্চারণ শোনার সুবিধা যোগ করেছে। ইতিমধ্যে এ সুবিধা পরীক্ষামূলকভাবে একাধিক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। মূলত ফেসবুক বন্ধুদের নামের সঠিক উচ্চারণ অন্য বন্ধুদের জানাতেই ফেসবুকের এমন উদ্যোগ বলে জানা গেছে। ইতিমধ্যে যাঁরা এ সুবিধা পরীক্ষামূলকভাবে পেয়েছেন, তাঁদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) টেকনোলজি রিভিউর প্রধান সম্পাদক জেসন পন্টিন। তিনি ইতিমধ্যে এ বিষয়ে পরীক্ষা চালিয়েছেন বলেও জানিয়েছেন।

ফেসবুকের পক্ষ থেকে এ নতুন সুবিধা চালুর বিষয়ে বলা হয়, ব্যবহারকারীদের সঠিক নামের উচ্চারণ অন্য বন্ধুদের কাছে সহজ করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে যদিও খুব ছোট আকারে এ সুবিধা চালু হয়েছে, তবে খুব শিগগির সব ব্যবহারকারীর জন্য চালু হবে সুবিধাটি। এই সুবিধার ফলে প্রত্যেক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের ইংরেজি বক্তাদের করা একাধিক নামের উচ্চারণ পাবেন। পাশাপাশি থাকবে বাড়তি উচ্চারণ যুক্ত করার সুবিধা। যদি ব্যবহারকারী মনে করেন, তাঁর উচ্চারণ সঠিক হচ্ছে না, সে ক্ষেত্রে নিজেই যুক্ত করতে পারবেন উচ্চারণ।



এ সুবিধা ফেসবুকের ‘অ্যাবাউট’ বিভাগের ‘হাউ ডু ইউ সে ইউর নেম?’ নামের অপশনে থাকবে। জেসন পন্টিন বলেন, ‘আমাকে তিনটি নামের উচ্চারণ শোনার পরামর্শ দেওয়া হয়েছে। আমি শুনে দেখি, একটিও আমার নামের সঠিক উচ্চারণ নয়! পরে আমি নিজেই আমার নামের সঠিক উচ্চারণ যুক্ত করি। সারা বিশ্বের বিভিন্ন ভাষাভাষী ব্যবহারকারীদের নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানোর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবহারকারীরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ