বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিক্ষোভ কাল হরতাল

hartalবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দেশব্যাপী মিছিল করবে দলটি। পাশাপাশি আগামীকাল বুধবার দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি। তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা এই হরতালের আওতামুক্ত থাকবে।

সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারকালে খালেদার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার পর সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে করে বিএনপি। সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় সরকারকে দায়ী করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের অনেক মন্ত্রী খালেদা জিয়ার প্রচারণা প্রতিহতের ঘোষণা দিয়েছেন। তাদের বক্তব্যই এ হামলার উসকানি হিসেবে কাজ করেছে বলে মনে করি।’

তিনি বলেন, ‘সিটি নির্বাচনে পরাজয় জেনেই এই হামলা হয়েছে। এটির মাধ্যমে দৃশ্যত সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকা- নির্বাচনের স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করবে।’

বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের জন্য গণসংযোগ চালানোর সময়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় একদল দুর্বৃত্ত। প্রচারের সময়ে পথসভায় বিএনপি নেত্রীর বক্তব্যের সময়ই ঢিল মারতে শুরু করে তারা। এরপরই শুরু হয় বেপরোয়া হামলা ও ভাঙচুর।

হামলার মুখে খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীরা তাকে নিরাপদে গাড়িতে উঠিয়ে কারওয়ান বাজার থেকে সরিয়ে নেন। খালেদা অক্ষত থাকলেও তার নিরাপত্তাকর্মী ও কয়েকজন সাংবাদিক আহত হন। এলোপাতাড়ি ভাঙচুর করা হয় তার নিরাপত্তকর্মীদের (সিএসএফ) গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা