,

ভারতে ইন্টারনেট রপ্তানি করছে বাংলাদেশ

Internet potদেশের সব জায়গায় ইন্টারনেট সুবিধা পৌঁছে না দিতে পারলেও এবার বাংলাদেশ থেকে ভারতে ব্যান্ডউইথ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশটিতে ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ রপ্তানির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ লক্ষ্যে ভারতের বিএসএনএল এবং বিএসসিসিএল’র মধ্যে লিজিং অব ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ ফর ইন্টারনেট অ্যাট আখাউড়া শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সোমবার সচিবালায়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররফ হোসাইন ভুঁঞা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, বাংলাদেশে বর্তমানে দুইশ জিবিপিএস ক্ষমতাসম্পন্ন সাবমেরিন ক্যাবল রয়েছে। এর মধ্যে মাত্র ৩০ জিবিপিএস বাংলাদেশ ব্যবহার করে। বাকি ১৭০ জিবিপিএস অব্যবহৃত। আর সেখান থেকেই মাত্র ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর মাত্রা ৪০ জিবিপিএস পর্যন্ত বাড়ানো যাবে। এ চুক্তির মেয়াদ হবে তিন বছর।

তিনি জানান, কক্সবাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে আখাউড়া দিয়ে ইন্টারনেট রপ্তানি করবে বাংলাদেশ। এরপর সেখানে থেকে ভারত নিজেদের সুবিধা মতো তা নিয়ে যাবে। বাংলাদেশের এ ব্যান্ডউইথ ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মনিপুর ও অরুণাচল রাজ্যে ব্যবহৃত হবে বলে জানা গেছে।

তিনি আরো জানান, ভারতের কাছে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করে বাংলাদেশ ৯ কোটি ৪২ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা আয় করবে। এ টাকার চার ভাগের এক অংশ দিয়ে বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয়া যাবে।

এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় সাব-মেরিন ক্যাবল প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ দেড় হাজার জিবিপিএস ব্যান্ডউইথ ক্ষমতাসম্পন্ন হবে বলেও মন্ত্রিপরিষদ সচিব জানান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা