,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

B Baria Mapগত ১২/০৪/২০১৫ ইং আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডট কম এর ব্রেকিং সংবাদ হিসেবে ‘ষ্ট্যাম্পে পৌনে ৪ লাখ টাকা ঘুষ গ্রহনের স্বীকারোক্তি’ শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন নিদারাবাদ গ্রামের মো: আবদুস সামাদ মাষ্টারের ছেলে মো: আবদুল মজিদ ও দারিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: আবু হানিফ। প্রকাশিত সংবাদের একটি অংশে  ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হরষপুর ইউপি চেয়ারম্যান,সদস্য ও স্থানীয় সর্দার মাতব্বরদের জিজ্ঞাসাবাদের মুখে ঘুষ নেয়া টাকা নিদারাবাদ গ্রামের আবদুস সামাদ মাষ্টারের ছেলে মজিদ ও হানিফ মাষ্টারের কাছে জমা রেখেছেন’ বলে যে তথ্য প্রকাশিত হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এলাকার একটি মহল উদ্দেশ্যমূলক ভাবে আমাদেরকে সমাজে  হেয় প্রতিপন্ন ও মানসম্মান ক্ষুন্ন করার জন্যে ভূমি সহকারী কর্মকর্তার দালাল হিসেবে প্রচার করে এবং সাংবাদিকদের কাছে তথ্য সরবারহ করে। যা সম্পূর্ণ মিথ্যা। আমাদের মধ্যে মো: আবু হানিফ সুনামের সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন এবং মজিদ হরষপুর বাজারের প্রান কোম্পানীর ডিষ্ট্রিবিউটর হিসেবে ব্যবসা পরিচালনা করছেন। ভূমি সহকারী কর্মকর্তার সঙ্গে আমাদের কোনরকম যোগাযোগই নেই। তাই প্রকাশিত সংবাদে আমাদেরকে জড়িয়ে যে তথ্য দেয়া হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি।  
হরষপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আল মামুন এই সংবাদ প্রকাশের প্রেক্ষিতে গত ১৫/৪/১৫ ইং লিখিতভাবে জানান- মো: আবদুল মজিদ ও আবু হানিফ এলাকার স্বনামধন্য ও সৎলোক। তাদের সঙ্গে আমার এরকম কোন চুক্তি ও লেনদেন হয়নি। হরষপুর ইউপি চেয়ারম্যান মো: শাহজাহান বলেন প্রকাশিত সংবাদে আমার জিজ্ঞাসাবাদে ভূমি সহকারী কর্মকর্তা মজিদ ও হানিফের কাছে টাকা জমা রেখেছে বলে যে তথ্য প্রকাশ হয়েছে তাও সঠিক নয়। ভূমি কর্মকর্তা আমার কাছে তাদের নাম বলেছে একথা আমি কারো কাছে বলিনি বা কারো কাছে শুনিনি। মজিদ ও হানিফ আমার জানামতে ভালো লোক। এলাকায় তাদের কোন বদনাম নেই। সেস্থলে ভূমি কর্মকর্তার দালালির কোন প্রশ্নই উঠেনা।
                                                                      

                                                                      মোঃ আঃ মজিদ
                                                                      পিতাঃ মোঃ আব্দুস সামাদ মাষ্টার
                                                                      মোঃ হানিফ মাষ্টার
                                                                       পিতা- মৃত ইউনুছ মিয়া
                                                                       সর্ব সাং নিদারাবাদ
                                                                       বিজয়নগর, ব্রাহ্মনবাড়িয়া।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা