,

যুক্তরাষ্ট্রে আড়াই হাজার মামলায় মিথ্যা প্রমাণাদি

16483_1আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও গোয়েন্দা সংস্থা এফবিআই-এর বেশ কিছু ফরেনসিক বিশেষজ্ঞ তিরিশ বছর ধরে নানা মামলায় ভুয়া প্রমাণাদি যোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

১৯৭২ সাল থেকে ৯৯ সাল পর্যন্ত প্রায় আড়াই হাজার মামলায় এধরনের মিথ্যা প্রমাণাদি দেবার ঘটনা ঘটেছে বলে সংস্থা দুটি স্বীকার করেছে।
এসব মামলার অন্তত ৩২ টিতে অভিযুক্তর মৃত্যুদণ্ড হয়েছে।
মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে বিস্তারিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিচার বিভাগ ও এফবিআই-এর ২৬ জন ফরেনসিক বিশেষজ্ঞের নাম উঠে এসেছে এই অভিযোগে।
তারা অপরাধ-স্থল থেকে সরবরাহ করা প্রমাণাদি হিসেবে মিথ্যা অনেক নমুনা দেখিয়েছে বা বাড়িয়ে বলেছে বলে প্রতিবেদনে বলা হচ্ছে।
তারা এসব মিথ্যা প্রমাণাদি দিয়ে মামলার রাষ্ট্রীয় কৌসুলিদের জিততে সহায়তা করেছেন বলে অভিযোগ।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল