,

দিল্লিতে প্রথম নারী বাসচালক

b95da0ce45ee82389ab78bc56a07c9e0-busআন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে প্রথমবার একজন নারীকে বাসের চালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ওই নারী বাসচালকের নাম ভাঙ্কাদারাথ সারিথা।

দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশনে (ডিটিসি) প্রথম নারী বাসচালক হিসেবে গত শুক্রবার কাজে যোগ দেন ৩০ বছর বয়সী ভাঙ্কাদারাথ। কর্তৃপক্ষের এই উদ্যোগকে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভাঙ্কাদারাথকে পরিচয় করিয়ে দিতে গিয়ে দিল্লির পরিবহন ও গ্রাম উন্নয়নমন্ত্রী গোপাল রাই বলেন, এটা একটা নতুন যাত্রা। এই চ্যালেঞ্জ গ্রহণে আরও নারী এগিয়ে এলে তাঁদের স্বাগত জানানো হবে।

দিল্লিতে গণপরিবহনে নারীদের ওপর যৌন নির্যাতনের বেশ কয়েকটি ঘটনা দেশ-বিদেশে আলোচনা-সমালোচনার ঝড় তোলে। এর মধ্যে সেখানে একজন নারীকে প্রথমবার বাসের চালক হিসেবে নিয়োগ দেওয়া হলো। 

৩০ বছরের ভাঙ্কাদারাথ তেলেঙ্গানা রাজ্য থেকে এসেছেন। তাঁর কর্মস্থল সরোজিনি নগর ডিপো। আনুষ্ঠানিকভাবে ২০ এপ্রিল থেকে তিনি কাজ শুরু করবেন। তিনি বলেন, ‘চার সপ্তাহের প্রশিক্ষণ শেষে আগামীকাল থেকে কাজ শুরু করব ভেবে আমি খুবই খুশি। আমাকে প্রাথমিকভাবে দিনের পালা দেওয়া হয়েছে। আমাদের এখানে বাসের চালকেরা ভালো না, এমন একটি দুর্নাম রয়েছে। কিন্তু আমি সব নিয়ম মেনে চলব। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখব।’

আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেয়ে ভাঙ্কাদারাথ জানান, সরকারি এই চাকরিটি তাঁর কাছে অনেক বড় পাওয়া। পাঁচ বোনের মধ্যে তিনি সবার ছোট। তাঁর আরেক বোনও ক্যাবের চালক। তিনি বলেন, আমি আমাদের সমাজের নারীদের একটি বার্তা পৌঁছে দিতে চাই যেকোনো কাজ শুধু পুরুষের এটা ঠিক নয়। নারীদের সম্ভাবনাকে ঠিকভাবে মূল্যায়ন করলে, তাঁরা যেকোনো কাজ করতে পারেন।’

ভাঙ্কাদারাথ অটোরিকশার চালক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। হায়দরাবাদে তিনি বাস চালিয়েছেন। ডিটিসি কর্তৃক নিয়োগ পাওয়ার আগে তিনি দিল্লিতে ট্যাক্সি চালিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা