বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেরা নিয়ে মারামারি!

267bc8a0a63d4d1d370ff86509657693-phoneপ্রযুক্তি ডেস্ক : আইফোন সেরা নাকি অ্যান্ড্রয়েডচালিত ফোন সেরা তা নিয়ে দুই রুম মেট মারামারি করে এখন হাসপাতালে। এ সময় দুজনই মাতাল ছিল। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টোলসা এলাকায়।

টোলসা পুলিশের ভাষ্য, টোলসা এলাকার এভারগ্রীন অ্যাপার্টমেন্টের সামনে রাত একটার দিকে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এক নারী। তিনিই খবর দেন পুলিশকে। পুলিশ এসে বুঝতে পারে যে দুই মাতাল রুম মেট মোবাইল ফোন নিয়ে ঝগড়া করে একে অপরকে আঘাত করেছে। দুজন বিয়ারের বোতল ভেঙে পরস্পরকে আঘাত করেছে। একজন আরেকজনের মাথায় বিয়ারের বোতল দিয়ে আঘাতও করেছে।

অবশ্য ফোন নিয়ে এই মারামারির ঘটনায় কার বিরুদ্ধে অভিযোগ আনা হবে পুলিশ তা ঘটনার সময় ঠিক করতে পারেনি। দুজনকে হাসপাতালে নিয়ে গেছে এবং তারা আশঙ্কামুক্ত।

কেটিইউএল ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের আলোকচিত্রী এই ঘটনা দেখে পুলিশকে অ্যান্ড্রয়েড নাকি আইফোন সেরা সে প্রশ্ন করেছিল। পুলিশ ওই প্রশ্নের কোনো উত্তর দেয়নি।

টাইমস অব ইন্ডিয়া এক খবরে লিখেছে, দুই বন্ধু একসঙ্গে মদ খাওয়ার সময় প্রযুক্তি নিয়ে আলোচনা শুরু করে। এক বন্ধু আইফোন সেরা বলে মন্তব্য করলে আরেকজন তা মেনে নিতে পারেনি। তাঁর বক্তব্য হচ্ছে, স্যামসাংয়ের নতুন স্মার্টফোন সেরা। বিতর্ক চরম পর্যায়ে পৌঁছালে তারা বিয়ারের বোতল দিয়ে পরস্পরকে আঘাত করে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক