,

বিজয়নগরে ভারতীয় সিরাপ ও বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Grafterবিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ভারতীয় সিরাপ ও বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার চম্পকনগর ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মেরাসানী বাজারে অভিযান চালিয়ে ভারতীয় ৫০ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০) কে গ্রেফতার করে। সে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের শন উদ্দিনের পুত্র। এদিকে একই রাতে আউলিয়া বাজারে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী সিদ্দিক মিয়া (২৩) কে গ্রেফতার করে বিজয়নগর থানার তদন্ত এসআই মোস্তাক আহমেদ। সে পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামের সামছু মিয়ার পুত্র। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা