,

নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় নিহত-১

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় মোঃ আব্দুল করিম-(৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের ছালাম বাজারে। হামলায় মহিলাসহ দু’জন আহত হয়।
নিহত আব্দুল করিম খান্দুরা গ্রামের অখিল মিয়ার ছেলে। গতকাল রবিবার সকালে জেলা সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত স¤পন্ন হয়।
এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন জানান, গত শনিবার বিকেলে আব্দুল করিম ছালাম বাজারে গেলে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে প্রতিপক্ষ খাদেম আলী ও আহাদ আলীর লোকজন তার উপর হামলা করে। হামলাকারীরা রড দিয়ে পিটিয়ে আব্দুল করিমকে আহত করে। এসময় তাকে বাঁচাতে গিয়ে মোঃ বাহার মিয়া-(৩০) ও এক মহিলা আহত হয়।
আহত আব্দুল করিমকে আশংকাজনক অবস্থায় প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকগন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে সন্ধ্যায় তাকে ঢাকায় নেওয়ার পথে নরসিংদী পৌছলে আব্দুল করিম মারা যায়।
এ ব্যাপারে নাসিরনগর থানার এস.আই মোঃ ফজলুর রহমান বলেন, এ ঘটনায় রবিবার বিকেল ৩টা পর্যন্ত থানায় মামলা হয়নি। তিনি বলেন, নিহতের পরিবারের লোকজন জানিয়েছে টাকার লেনদেন ও পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ