,

রাসেল জেতালেন কোলকাতাকে

kolkata_bg_589551275ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের তৃতীয় ম্যাচ দ্বিতীয় জয় পেয়েছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এদিন কিংস ইলিভেন পাঞ্জাবকে চার উইকেটে হারিয়েছে দলটি। ম্যাচে মূলত অলরাউন্ডার আন্দ্রে রাসেলের কল্যাণেই জয় পায় কেকেআর। বোলিং করে দুই উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে ৬৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন এ ক্যারিবীয়ান ক্রিকেটার।

প্রথমে ব্যাট করা পাঞ্জাব নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১৫৫ রান তুললে পরে ব্যাট করা কেকেআর ১৩ বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়।

পাঞ্জাবের ব্যাটিংয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক জর্জ বেইলি। ৪৫ বলে দুই ছয় ও পাঁচ চারে তিনি ইনিংসটি সাজান। আর দ্বিতীয় সর্বো্চ্চ রানটি আসে গ্লেন ম্যাক্সওয়েলের (৩৩) ব্যাট থেকে। কোলকাতার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান উমেষ যাদব। আর দুটি করে উইকেট পান মরকেল ও রাসেল।

টসে জেতা কোলকাতা টার্গেটে খেলতে নেমে দলীয় ৬০ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে রাসেলের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত করে কেকেআর। তিনি ৩৬ বলে দুই ছয় ও নয় চারে ৬৬ র‍ানের ইনিংসটি সাজান। এছাড়া ২৮ রান করেন ইউসুফ পাঠান। পাঞ্জাবের সন্দিপ শর্মা একাই নিয়েছেন চারটি উইকেট।

ম্যাচ সেরা কোলকাতার আন্দ্রে রাসেল।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ