,

ইয়েমেন থেকে ঢাকায় ফিরলেন আরো ৩৩৬ বাংলাদেশি

banglanews24_sm_235991158যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে থেকে আরো ৩৩৬ জন আজ দেশে ফিরেছেন। রোববার ভোরে ভারতের কেরালা থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। গতকাল শনিবার এসব বাংলাদেশিদের ভারতীয় নৌ-বাহিনী উদ্ধার করে কেরালায় নিয়ে আসে। পরে কেরালা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আটকে পড়া এসব বাংলাদেশিদের দেশে নিয়ে আসা হয়।

এব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব বাংলাদেশি গত ১২ এপ্রিল ইয়েমেনের পার্শ্ববর্তী আফ্রিকার দেশ জিবুতি থেকে কেরালার উদ্দেশ্যে রওনা হয়। পরে ইয়েমেনের সানা, হুদেইদা ও এডেন বন্দর থেকে তাদের নিয়ে যাত্রা করে ভারতের নৌবাহিনীর জাহাজ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, ওই বাংলাদেশিদের মধ্যে ২২৭ জন জাহাজ ‘এমভি কোরালস’ ও বাকি ৬৫ জন ‘এমভি কাবারাত্তি’তে করে ফিরছেন। এদের মধ্যে ১৪ নারী ও ১৩ শিশু রয়েছে। এর আগে দুটি দলে বিভক্ত হয়ে ইয়েমেন থেকে দেশে ফিরে এসেছেন ২১ বাংলাদেশি। এছাড়া গত বৃহস্পতিবার ভারতের নৌ-বাহিনীর জাহাজে করে হুদেইদা ও ইয়েমেন থেকে ৫নারী ও ৪শিশুসহ ১৩৬ বাংলাদেশি জিবুতি পৌঁছেছেন।

এদিকে আগামী ২০ এপ্রিল বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে জিবুতি থেকে তাদের ঢাকায় আনার কথা রয়েছে।
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর