,

আশুগঞ্জ বন্দর থেকে ত্রিপুরায় চাল পরিবহন শুরু

Ashuganj Sar pohto 29.12.2014 (Small)ভারতের খাদ্য সহায়তার জন্যে আশুগঞ্জ বন্দরে আনা চাল ভারতের ত্রিপুরায় পরিবহন শুরু হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় এক হাজার ৫৯ মেট্টিকটন চাল পরিবহন শুরু হয়।

আশুগঞ্জ বন্দর কর্তৃপক্ষ জানায়, কলকাতার বসবস হারবার বন্দর থেকে নিউটেক-১ নামে একটি কার্গো জাহাজ গত ১১ এপ্রিল আশুগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়ে শনিবার ভোরে এসে নোঙর করে।

বাংলাদেশের আনবীজ ডেভেলপমেন্ট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এসব চাল পরিবহনের দায়িত্ব পায়। ২২টি ট্রাকে করে এসব চাল আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় পাঠানো হচ্ছে।
 
আশুগঞ্জ নৌবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা আল মামুন সরকার বলেন, এসব খাদ্যপণ্য ১৯৭২ সালের নৌ-প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশের নৌপথ ব্যবহার করে ত্রিপুরা যাচ্ছে। তাই এ পণ্য পরিবহনে সরকারি কোনো মাসুল এবং ভ্যাট আদায় করা হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর