,

রোববারই সিরিজ নিশ্চিত করতে চান মাশরাফি

masrafi 19 4১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে জয় খড়া কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এখানেই থামতে চান না টাইগাররা। আত্মবিশ্বাসে টইটুম্বুর মাশরাফিরা জিতে নিতে চান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এর জন্য অপেক্ষা না বাড়িয়ে রোববার দ্বিতীয় ওয়ানডেটি জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। এমনটিই বলেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শনিবার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন মাশরাফি। তিনি বলেন, ‘পরের ম্যাচটি (রোববারের ম্যাচটি) আমরা জিততে চাই। এটা জিতলেই আমরা সিরিজ জিতে যাব। তার পরের ম্যাচেও নিশ্চয় আমরা হারের জন্য মাঠে নামব না। তবে আপাতত পরের ম্যাচ নিয়েই ভাবছি।’

মাশরাফির মতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার এটাই সেরা সময়। শুক্রবারের অবিস্মরণীয় জয়ের প্রসঙ্গ টেনে নড়াইল এক্সপ্রেস বলেছেন, ‘আমাদের সামনে দারুণ একটি সুযোগ এসেছে। গতকালের (শুক্রবার) ম্যাচটি পারফেক্ট ম্যাচ ছিল আমাদের জন্য। আগামীকালের (রোববার) ম্যাচেও যদি আমরা গতকালের (শুক্রবার) মতো ভুল-ত্রুটি কম করে খেলতে পারি তবে জেতার সুযোগ থাকবে।’

সিরিজ জয়ের সুযোগটি ভালো ভাবেই কাজে লাগাতে চায় বাংলাদেশ। তবে টাইগারদের জন্য কাজটা মোটেও সহজ হবেনা মনে করছেন ম্যাশ। পাকিস্তানের সেরা বোলিং অ্যাটাকের কথা উল্লেখ করে অধিনায়ক বলেছেন, ‘এই পাকিস্তান দল মোটেও সাধারণ মানের নয়। ওদের যে  বোলিং লাইন, বিশ্বকাপেও এটাই ছিল। আমার কাছে মনে হয়, বিশ্বকাপের চেয়ে ওদের এই বোলিং লাইন আরও বেশি ভাল। আমার মনে হয়, ওরা শক্তির দিক থেকে কোনো অংশে কম নয়।’

সিরিজের প্রথম ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের শরীরি ভাষা ছিলো যথেষ্ঠ ইতিবাচক। কখনই চাপের মুখে নুয়ে পরতে দেখা যায়নি টাইগারদের। মাশরাফি বললেন, অধিনায়ক হিসেবে দলের কাছে তার বড় চাওয়া ছিল এটিই। এ বিষয়ে বলেছেন, ‘আমি অধিনায়ক হওয়ার পর থেকে দলের কাছে একটা জিনিসই সব সময় চেয়েছি; সেটা হলো যে কোন পরিস্থিতিতে দলের শারীরিক ভাষাটা ভালো থাকা। এটা অবশ্য প্রত্যেক ম্যাচে সম্ভব হয় না। তবে গতকাল (শুক্রবার) আমরা শুরুতেই ভাল খেলেছি, ফলে পুরো ম্যাচেই আমাদের শারীরিক ভাষা ছিল ইতিবাচক। এটা ছিলো অনেক গুরুত্বপূর্ণ।’
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা