,

ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনারের বগি লাইনচ্যুত : ৩ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

train regপ্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের আপ লাইনে (ঊর্ধ্বমুখী) ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে জংশনের নির্বাহী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া লোকোসেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কন্টেইনার ট্রেনের বগিটি লাইন থেকে সরিয়ে নিলে রাত ৮টার দিকে পুনরায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের আপ লাইনে (ঊর্ধ্বমুখী) ট্রেন চলাচল স্বাভকি হয়।

এর আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেনের একটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়। বিকেল সোয়া ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের আপ লাইনে (ঊর্ধ্বমুখী) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভবিক ছিল।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা