বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাকে ‘আত্মহত্যা’ হিসেবে চালিয়ে দেবার চেষ্টা : সরাইল থানায় মামলা দায়ের

1020400আমিরজাদা চৌধূরী : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়ার তৈয়ব উদ্দিন মুন্সীর পুত্রবধূ আকলিমা আক্তার (৩০) যৌতুকের নির্মম বলি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু তার মৃত্যুকে স্বামীর বাড়ির পক্ষ থেকে ‘আত্মহত্যা’ বলে প্রচার করা হয়।
এ ঘটনায় গত শুক্রবার সরাইল থানায় ওই গৃহবধূর স্বামী, শ্বশুর-শাশুড়ি, দেবর-ননদসহ আটজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের দাবিতে হত্যা ও সহায়তা করার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অভিযুক্তরা হলেন- আকলিমার স্বামী হেলাল উদ্দিন মুন্সী, তার দেবর জুয়েল উদ্দিন মুন্সী, জয়নাল উদ্দিন মুন্সী, জিয়াউদ্দিন মুন্সী, শ্বাশুড়ি আউলিয়া বেগম, জা পান্না আক্তার, ননদ চম্পা আক্তার ও শ্বশুর তৈয়ব উদ্দিন মুন্সী।
নিহত আকলিমার বড় ভাই মামলার বাদি শহরের মধ্য মেড্ডা এলাকার মৃত মাজু মিয়ার ছেলে  আকতার মিয়ার দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ১০ বছর আগে উচালিয়াপাড়ার তৈয়ব উদ্দিন মুন্সীর ছেলে হেলাল উদ্দিন মুন্সীর (৪০) সাথে তার ছোট বোনের বিয়ে হয়। সেসময় প্রায় সোয়া দুই লাখ টাকার বিভিন্ন আসবাব সামগ্রী যৌতুক হিসেবে তাদেরকে দেয়া হয়। এরপর সংসার চলতে থাকলে তার বোনের দুই মেয়ে ও এক ছেলে সন্তান হয়। সম্প্রতি আকলিমার শ্বশুর বাড়ির লোকজন পাকা বাড়ি নির্মাণ করতে তার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। এরপর আকলিমার বাবার বাড়ির পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেয়া হয়। ওই টাকা পেয়ে তারা বাড়ি নির্মাণ কাজ শুরু করে।
নির্মাণ কাজ শেষে আকলিমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তার কাছে আবারও ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। ওই টাকা দেবার সামর্থ্য নেই জানিয়ে অস্বীকৃতি জানালে আকলিমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তার উপর মানসিক ও শারিরিক নির্যাতন শুরু করে। এভাবে দিন চলতে থাকার এক পর্যায়ে আকলিমা নির্যাতনের বিষয়টি তার মা ও বড় ভাইকে জানায়। তারা এ বিষয়ে আকলিমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করলে তাদের কাছেও যৌতুক বাবদ ১০ লাখ টাকা দাবি করা হয়।
মামলায় বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান সাড়ে সাতটার দিকে আকলিমার স্বামী ও দেবররা লোহার রড দিয়ে তার মাথার বাম পাশে এবং বাম ও ডান চোখের পাশে আঘাত করে। এসময় আকলিমার শ্বাশুড়ি ও ননদরা তাকে কিল-ঘুষি মেরে মারাত্মক আহত করে। এরপর স্বামী ও কয়েকজন দেবর মিলে তার গলায় চেপে ধরে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে তার লাশ ঘরের মেঝেতে ফেলে পালিয়ে যায়। পরে সরাইল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, এ ঘটনার তদন্ত চলছে। দ্রুত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক