,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের দফায়-দফায় সংঘর্ষে আহত ২৫

attt 12তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের লোকজনদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের বিরাসার গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে বিরাসার গ্রামের সোহেল মিয়ার সাথে রাস্তায় মোটরসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের মাইক্রোবাস চালক বাছির মিয়ার বাক্-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর দুপুর পৌনে একটার দিকে একই ঘটনায় উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা