বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

Ashuganj pohto 17.04.2015নিজস্ব প্রতিবেদক : আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য রুস্তম আলী সিকদার, হাজী মোঃ সায়েদুর রহমান,  মোবারক আলী চৌধুরী, হেবজুল বারী, আব্দুল গফুর, আবু সায়েদ,  আবু রিজবী, আশুগঞ্জ বন্দর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক বাবুল আহমেদ, উপজেলা সেচ্ছা সেবকলীগের আহবায়ক শাহিন সিকদার, যুগ্ম-আহবায়ক মোঃ সালাহ উদ্দিন, যুবলীগ নেতা মোশারফ মুন্সী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আতাউর রহমান কবীর, উপজেলা সেচ্ছাসেবকলীগের নেতা কবির হোসেন, মহিলা আওয়ামীলীগের নেত্রী জোৎসা বেগম, ছাত্রলীগ নেতা বাবু সিকদারসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নতেৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এ দিনটি বাঙালী জাতির জন্য এক স্মরণীয় দিন। আজকের দিনেই মেহেরপুরের বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেন। এ সরকার প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন ও অনুমোদন করে।
 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা