,

আশুগঞ্জে ২শ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ॥ প্রাইভেটকার আটক

fancidilনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক দ্রব্যবাহী একটি প্রাইভেটকারও আটক করা হয়। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বরাবো গ্রামের  হযরত আলীর ছেলে মোঃ মিজানুর রহমান-(২০) এবং একই উপজেলার মুগরাকুল গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ রাকিব মিয়া-(২৬)।
তাদের শরীর তল্লাশী করে তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৩,৮৬০ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ আটক মাদক ব্যবসায়ীদেরকে আশুগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ১লাখ টাকা।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা