বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামীকে ধরতে এমপির এক লাখ টাকা পুরস্কার ঘোষনা

arrest mapবিশেষ প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী অজিত কুমার দাসকে হত্যা চেষ্টার আসামী ও শহরের শীর্ষ সন্ত্রাসী উজ্জ্বলকে ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষনা করেছেন প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট  মুক্তিযোদ্ধা, লেখক, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
গতকাল শুক্রবার বিকালে শহরের পূর্ব পাইকপাড়ার দাস পাড়ায় অজিত দাসের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী উজ্জ্বল সহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার দাবিতে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও চেম্বার নেতা মিজান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, আমরা সন্ত্রাসীদের প্রশ্রয় দেইনা, আমরা সকল প্রকার সন্ত্রাসেরই বিরুদ্ধে। পুলিশ সন্ত্রাসী উজ্জ্বলকে গ্রেপ্তারের চেষ্টা করছে। যারা উজ্জ্বলকে প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক তাজ মোহাম্মদ ইয়াছিন, সিনিয়র সহকারি পুলিশ সুপার শফিকুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদ নেতা সোমেশ রঞ্জন রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, জেলা যুবলীগের সভাপতি অ্যাডঃ মাহবুবুল আলম খোকন, সাবেক কমিশনার সুভাস চন্দ্র দাস। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরীর কাছে স্মারকলিপি দেয়া হয়। এসময় সিনিয়র এএসপি শফিকুল ইসলাম বলেন, আমরা যেকোনো মূল্যে উজ্জ্বল ও তার সহযোগীদের গ্রেপ্তার করবো।
সভা পরিচালনা করেন, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম এবং জেলা উদীচী নেতা নীতিশ রঞ্জন রায়।
এদিকে ঘটনার ১৮ দিন পরেও অজিত কুমার দাসকে উপর্যুপুরি কুপিয়ে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামী, শহরের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ উজ্জ্বলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকাবাসী ও আওয়ামীলীগ নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। মামলার ভবিষ্যৎ নিয়ে শংকা প্রকাশ করেছেন বাদী ও তার পরিবার। এ দিকে অজিত দাসের উপর হামলার পর  তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন গড়ে তোলা নেতাদেরকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসী উজ্জ্বল। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মিজান আনসারী সহ এলাকার বেশ কয়েকজন এ ব্যাপারে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, আমরা উজ্জ্বলকে গ্রেপ্তারের জন্য ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে পুলিশ সোচ্চার রয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ সকালে শহরের মেড্ডা বাজারে একটি চায়ের দোকানে বসা থাকাবস্থায় ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক অজিত দাসকে উপর্যুপুরি কুপিয়ে জখম করে উজ্জ্বল ও তার দল। এরপর তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বীরদর্পে পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক