,

সরাইলে দেবর-ভাবির আত্মহত্যা

sarialব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক কলহের জের ধরে দেবর-ভাবি আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন- আকলিমা আক্তার (২৯) ও তার দেবর রাজিব উদ্দিন (২২)।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আকলিমা উচালিয়া পাড়ার হেলাল মিয়ার স্ত্রী আর রাজিব তৈয়ব আলীর ছেলে ও হেলারের ভাই।

স্থানীয়রা জানান, উচালিয়াপাড়া গ্রামের হেলাল মিয়ার স্ত্রী আকলিমার সাথে তার শাশুড়ি আওলিয়া বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমার সাথে তার শাশুড়ির বাক-বিত-া হয়। এসময় রাজিব আকলিমার পক্ষ নিয়ে কথা বলতে গেলে তার মার সাথেও বাক-বিতন্ডা হয়। এ ঘটনায় অভিমান করে রাজিব সন্ধ্যা সাড়ে ৭টায় তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর কিছুক্ষণ পর আকলিমাও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এদিকে স্ত্রী ও ভাইয়ের আত্মহত্যা হত্যার খবর শুনে হেলাল মিয়াও আত্মহত্যা করার চেষ্টা করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর