শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দ্বিগুণেরও বেশি হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি

dhaka1-400x266কোন ঘোষণা ছাড়াই অতি গোপনে বাড়ানো হলো ঢাকা দুই সিটি কর্পোরেশনসহ হোল্ডিং ট্যাক্স। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন প্রশাসকের অধীনে এ নিয়ে দ্বিতীয় দফায় ট্যাক্স বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপণ জারী করেও বিষয়টি গোপন রেখেছে সংশি¬ষ্ট কর্তৃপক্ষ। অতিমাত্রায় শতকরা ২৭ভাগ হারে ট্যাক্স বাড়ানো হয়েছে। গত ২ মার্চ এ সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে। কিন্তু এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাড়িওয়ালাদের জানানো না হলেও খুব শীগগীরই ট্যাক্স বাবদ বড় বোঝা সরকার চাপাতে যাচ্ছে তাদের ওপর। আগামী মে মাস থেকেই তাদের আগের চেয়ে দ্বিগুণেরও বেশি হোল্ডিং কর দিতে হবে।

দ্বিতীয় দফায় শতকরা ১২ ভাগের পরিবর্তে ২৭ ভাগ বাড়ানো হয়েছে হোল্ডিং কর। একই সঙ্গে সিটি কর্পোরেশনের সব ধরনের লাইসেন্স ফি,কর বাড়ানো হয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ধার্যকৃত বর্ধিত লাইসেন্স ফিসহ সব কর আদায় প্রক্রিয়া শুরু হয়েছে। শুধুমাত্র হোল্ডিং কর সংক্রান্ত কর আদায় বন্ধ রয়েছে। আগামী মে মাস থেকে এ কর বাড়িওয়ালাদের প্রদান করতে হবে। অন্তর্বর্তীকালীন প্রশাসকের অধীনে বাড়ানো করের দায় নির্বাচিত মেয়রদের ওপর এর দায় পড়তে যাচ্ছে। ফলে নির্বাচিত মেয়ররা নগরবাসরি তোপের মুখে পড়তে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে সুশাসনের জন্য নাগরিক ( সুজন) সম্পাদক বলেছেন, ট্যাক্স বাড়ানোটা সমস্যা নয়। সমস্যা হচ্ছে নগরবাসি সেবা পাচ্ছে না। ট্যাক্স আদায় নিয়েই সিটি কর্পোরেশনে বড় দুর্নীতি চলছে। আগে সিটি কর্পোরেশনকে দুর্নীতি মুক্ত করা হোক, নাগরিক সেবা নিশ্চিত করা হোক তারপরে ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিতে হবে। এমনকি এ ধরনের সিদ্ধান্ত অনির্বাচিত প্রশাসন নিতে পারেনা। আর এখন নির্বাচন হচ্ছে। নির্বাচিত মেয়রদের ওপরেই এ সিদ্ধান্ত ছেড়ে দেয়া হোক।

মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট থেকে পাওয়া গেছে, ‘সিটি কর্পোরেশনের আদর্শ কর তফসিল ২০১৫’ নামে গেজেটে বলা হয়েছে ২৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ২ মার্চ গেজেটটি প্রকাশিত হয়েছে।

প্রকাশিত গেজেটে নির্ধারিত হোল্ডিং করের মধ্যে রয়েছে ইমারত ও জমির ওপর কর ৭%, ময়লা নিষ্কাশনের ওপর কর ৭%, সড়ক বাতির ওপর কর ৫% এবং স্বাস্থ্য বিষয়ক কর ৮% । টোটাল হোল্ডিং কর ২৭% । জুন মাসের আগে এ সিদ্ধান্ত নেয়ায় বাড়িওয়ালাদের জুন-জুলাই অর্থ বছর ধরে এক সঙ্গে দুই বছরের বর্ধিত কর দিতে হবে। বিপুল অংকের অর্থ গুণতে হবে তাদের।

মন্ত্রণালয় এবং দুই সিটি কর্পোরশেন সূত্র জানায় হোল্ডিং করের মধ্যে আগে স্বাস্থ্য কর ছিল না। এই প্রথম হোল্ডিং করের সঙ্গে স্বাস্থ্য করকে যুক্ত করা হয়েছে। বাড়িওয়ালাদের এখন স্বাস্থ্য কর ও দিতে হবে।
ডিসিসির সূত্র জানায়, আগে হোল্ডিং কর ছিল টোটাল ১২%। তার মধ্যে ইমারত ও জমির ওপর কর ৭%, ময়লা নিষ্কাশন কর ২% এবং সড়ক বাতির ওপর কর ৩%। মোট ১২ % কর দিয়েছেন বাড়িওয়ালারা। আগামী মে মাস থেকে ২৭% কর দিতে হবে।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সুত্র জানায়, হোল্ডিং করের সঙ্গে যে স্বাস্থ্য কর যোগ করা হযেছে। এটা নিয়ে উল্টো প্রশাসন রয়েছে বিব্রত। কিভাবে এটা আদায় করবে বাড়িওয়ালাদের কাছে থেকে সে বিষয়ে গেজেটে প্রকাশিত হলেও। কোন সঠিক নির্দেশনা দিতে পারেনি কর্তৃপক্ষ।

এদিকে ট্রেড লাইসেন্সসহ অন্যান্য করের ওপর অতিরিক্ত মাত্রায় নির্ধারণ করা হয়েছে ফি। আগে এক্সপোর্ট লাইসেন্স ফি নবায়নে দিতে হয়েছে ৯৫০ টাকা। এখন দিতে হবে ৪ হাজার টাকা। প্রায় ৯০ ভাগ বাড়ানো হয়েছে প্রত্যেকটি লাইসেন্স ফি।

দুই সিটি কর্পোরশেনের কয়েকজন কর্মকর্তা জানান, সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ১২% কর নিয়ে সব দেনা পরিশোধ করে ৩৮০কোটি টাকা রিজার্ভ রেখে গেছেন। এর পরে অনির্বাচিত তত্ত্বাবধায়ক প্রশাসনের সময় ১২%র ওপর বর্ধিত হারে ১০% বাড়ানো হয়েছিল। ২০১২-১৩ অর্থ বছরে জুন জুলাইয়ের বাজেট ঘোষণার সময় সাবেক প্রশাসক শেখ জিল্লার রহমান এ সিদ্ধান্ত দিয়েছিলেন মন্ত্রণালয়ের আদেশে। এ সময় স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বিভিন্ন গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অনির্বাচিত প্রশাসন এ সিদ্ধান্দ নেয়ার এখতিয়ার রাখে না স্থানীয় সরকার রুল অনুযায়ী।