বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তবুও আশুগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : চুরি, ডাকাতি, মিথ্যা মামলা, ইভটিজিং, হিজরাদের দৌরাত্ব, মাদকের ছড়াছড়ি তবুও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ পুলিশ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে ও আইনশৃক্সক্ষলা  বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে।
বৃহস্পতিবার দিনব্যাপী আশুগঞ্জ থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম বার।
সভা শুরুতেই প্রধান অতিথি মো. মনিরুজ্জামান সকলকে সভায় খোলামেলা আলোচনায় অংশ নিতে বলেন এবং উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান ও আগত অতিথিরা তাদের এলাকায় বিভিন্ন সময়ে গরু চুরি হওয়ার বিষয়টি তুলে আনেন। একই সাথে প্রায় প্রতিদিন আশুগঞ্জ-আড়াইসিধা রোডে ডাকাতির ঘটনায় মানুষ স্বাভাবিক চলাফেরা করতে পারছে না বলে জানান প্রাধান অতিথির কাছে। এসময় লালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোর্শদ মাষ্টার বলেন, বিভিন্ন সময়ে তার এলাকার সাধারন কৃষকদের গরু চুরি হয়। বিন্তু এসব চোরদের ধরা সম্ভব হচ্ছে না। এসব চোরদের কারনে একজন কৃষককে সর্বশান্ত হতে হচ্ছে। বিভিন্ন সময়ে থানায় মিথ্যা মামলার কারনে যাতে ভাল মানুষ হয়রানি না হয় সেদিকে লক্ষ রাখার জন্য পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেন তিনি।
আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা. মো. সেলিম বলেন, আড়াইসিধা এলাকায় একই রাতে এব বাড়ি থেকে ৮টি গরু চুরি হয়। যার এখন পর্যন্ত কোন কূল কিনারা হয়নি। পাশাপাশি ঢাকা থেকে একজন মানুষ আশুগঞ্জ এসে পৌছতে পারে কিন্তু আশুগঞ্জ থেকে আড়াইসিধা যেতে পারে না ডাকাতের ভয়ে। এ ব্যাপারে প্রধান অতিথির দৃষ্টি আকর্শন করেন তিনি।
আশুগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আশুগঞ্জের বিভিন্ন এলাকা এখন মাধকের ছড়াছড়ি। যার ছোবল থেকে রক্ষা পাচ্ছেনা আমাদের যুব সমাজ। ভ্রাম্যমান ইয়াবা ব্যবসায়ীদের কারনে সহজেই মিলছে এই মাদক।
আশুগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. ইকবাল হোসেন বলেন, বিভিন্ন সময়ে সার কারখানা এলাকায় উঠতি বয়সের ছেলেরা মেয়েদের ইভ টিজিং করে এ ব্যাপারে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করা হোক।
আশুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা মকবুল বলেন, হাইওয়ে রোডের আশপাশ সহ গ্রামের বিভিন্ন বিয়েতে হিজরাদের অবাদ বিচরন ঘটছে। বিয়েতে গিয়ে তারা জামাইর সামনে নানান অশ্লিল অংগ ভঙ্গি করে টাকা আদায় করে। টাকা দিতে নাচাইলে গাড়িতে ইট পাটকেল মারা শুরু করে। এসব অনৈতিক কার্যক্রম বন্ধ করার জন্য তিনি পুলিশ সুপারের হস্থক্ষেপ কামনা করেন।
এছাড়াও বিভিন্ন এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ আশুগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পাশাপাশি এই থানায় মামলার জটিলতা কম থাকায় থানার কর্মকর্তাদের প্রসংশা করেন তারা।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ, ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল অফিসার মো. শাহ আলম বকাউল, কমিউনিটি পুলিশিং ফোরাম আশুগঞ্জ এর আহবায়ক হাজী মো. সফিউল্লাহ, সদস্য সচিব হাজী মো. আমিনুল হক প্রমূখ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর এর সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. আমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা মকবুল, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি পুলিশ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
 
 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা