,

ইউরোপীয় ইউনিয়নের কাঠগড়ায় সার্চ ইঞ্জিন গুগল

google-logo-black-1920-800x450_1আন্তর্জাতিক ডেস্ক : ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল বাজারে তার একাধিপত্যকে অপব্যবহার করে নিজেদের পণ্য এবং সেবার প্রসার ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন।

এই অভিযোগের পর গুগলকে এখন শত কোটি ডলারের জরিমানা গুণতে হতে পারে যদি না তারা প্রমাণ করতে পারে যে সব প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে তারা সমান সুযোগ দেয়। ইউরোপীয় ইউনিয়ন বলছে, গুগলের মত বিশাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের এরকম পদক্ষেপ নিতে হচ্ছে ইউরোপের পঞ্চাশ কোটি মানুষের কথা বিবেচনায় নিয়ে। ইউরোপের ইন্টারনেটে লোকে যা কিছু অনুসন্ধান করে তার নব্বই ভাগই গুগলের সার্চ ইঞ্জিনের মাধ্যমে।

ইউরোপীয় ইউনিয়নের কম্পিটিশন কমিশনার মার্গারেথে ভেস্টেজার বলেন, বহুদিন ধরেই গুগল বাজারে তার একচেটিয়া নিয়ন্ত্রণকে অপব্যবহার করে চলেছে। তিনি আরও জানান, একজন ক্রেতা যখন গুগলে সার্চ করে কিছু কিনতে যান, তখন সার্চ রেজাল্টে গুগল শপিং সার্ভিসকেই স্ক্রীনের উপরের দিকে দেখানো হয়। অথচ ভোক্তারা চান গুগল যেন সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলোকেই খুঁজে বের করে।

ইউরোপীয় ইউনিয়ন বলছে, তারা গুগলকে তাদের ওয়েবপেজের ডিজাইন বা সার্চ ফর্মুলা বদলাতে বলছেন না, তারা চাইছেন গুগল যেন সব প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে সমান সুযোগ দেয়।

বিবিসির ব্রাসেলস সংবাদদাতা ড্যামিয়েন গ্রামাটিকাস জানাচ্ছেন বিমানের ফ্লাইট, হোটেল এবং ম্যাপ সার্ভিসের ক্ষেত্রেও গুগল কীভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করেছে সেটাও খতিয়ে দেখছে ইউরোপীয় ইউনিয়ন। যে সব অভিযোগ গুগলের বিরুদ্ধে আনা হয়েছে, তার জবাব দেয়ার জন্য তাদের দশ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা