,

জেনে নিন কোন বয়সের মানুষের ঠিক কতোটুকু ঘুমের প্রয়োজন

sleepলাইফস্টাইল ডেস্ক : ঘুম মানুষের অতি প্রয়োজনীয় জৈবিক চাহিদাগুলোর মধ্যে একটি। ঘুম সঠিকভাবে না হলে দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে এর খারাপ প্রভাব দেখা যায়। অনিদ্রার সমস্যার কারণে মস্তিষ্ক, দেহের নার্ভ, কার্ডিভ্যস্কুলার সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, হার্ট, হজমপ্রক্রিয়া, শ্বাস প্রশ্বাস নেয়ার মতো সকল জরুরী কার্যকলাপ ব্যহত হয়। আবার বেশি ঘুমের কারণেও নানা সমস্যা দেহে বাসা বাঁধে। তাই একজন সুস্থ স্বাভাবিক মানুষের সঠিক পরিমাণে ঘুমের প্রয়োজন রয়েছে। কিন্তু কীভাবে বুঝবেন আপনার কতোটা সময়ের ঘুম প্রয়োজন? ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন মানুষের বয়স ভেদে কতোটা ঘুমের প্রয়োজন সে ব্যাপারে একটি তালিকা প্রকাশ করে। তাহলে জেনে নিন আপনার বয়স অনুযায়ী ঠিক কতোটা সময়ের ঘুম আপনার দেহের সুস্থতার জন্য জরুরী।

০-৩ মাস বয়েসি শিশু
একেবারে নতুন জন্মানো বাচ্চাদের অনেক বেশি ঘুমের প্রয়োজন রয়েছে। তাই এই বয়সের শিশুদের ১৪-১৭ ঘণ্টা ঘুমের প্রয়োজন।

৪-১১ মাস বয়েসি শিশু
৩ মাসের পর শিশুদের ঘুমের চাদিহা কিছুটা কমে আসে। তাই এই বয়সের শিশুদের ১২-১৫ ঘণ্টা ঘুমানো প্রয়োজন।

১-২ বছরের শিশু
বাচ্চারা বড় হতে থাকলে ধীরে ধীরে ঘুম কমিয়ে দেয়া প্রয়োজন। এই বয়েসি শিশুদের সেকারণে ১১-১৪ ঘণ্টা ঘুমের প্রয়োজন রয়েছে।

৩-৫ বছরের বাচ্চা
এই সময়টা থেকেই মূলত বাচ্চারা স্কুলের সাথে পরিচিত হয়। এবং দৈনন্দিন কার্যকলাপের সাথে সাথে ঘুম তাও ঠিকমতো হওয়া প্রয়োজন। এই বয়েসি বাচ্চাদের ১১-১৩ ঘণ্টা ঘুমের প্রয়োজন রয়েছে।

৬-১৩ বছরের বাচ্চা
৬-১৩ বছরের বাচ্চাদের জন্য ৯-১১ ঘণ্টা ঘুম খুব জরুরী। এতে করে মানসিক বিকাশেও বিশেষ ভাবে ভূমিকা রাখে ঘুম।

১৪-১৭ বছরের কিশোর কিশোরী
দৈনন্দিন জীবন যাপনের পাশপাশি কিশোর বয়সে ঘুমের ঘাটতি পড়ে যায় অনেক। কিন্তু সবকিছু ঠিক রাখতে চাইলে ঘুমেরও প্রয়োজন রয়েছে। তাই এই বয়েসি কিশোর কিশোরীর ৮-১০ ঘন্তাআ ঘুমানো উচিত।

১৮-২৫ বছরের তরুণ তরুণী
মানুষের বয়স যতোটা বাড়তে থাকে ততোই কাজের চাপ বাড়ে। আর সেই কাজের চাপের ঘুমের সময় কমে আসে। কিন্তু নিজের জন্য কতোটা ঘুমের প্রয়োজন তা ভুলে গেলে চলবে না। এতে করে দেহে ক্ষতিকর প্রভাব পড়বে। এই বয়েসে প্রায় ৭-৯ ঘণ্টা ঘুমের প্রয়োজন রয়েছে সবারই।

২৬-৬৪ বছর বয়েসি নারী পুরুষ
তরুণ বয়সের চাইতেও এই বয়সে এসে ঘুম কমে যায় সকলের। কিন্তু শারীরিক সুস্থতা বজায় রাখতে চাইলে আগের মতোই ঘুমের পরিমাণ সঠিক রাখতে হবে। এই বয়সেও প্রায় ৭-৯ ঘণ্টা ঘুমের প্রয়োজন রয়েছে সকলের।

৬৫ থেকে ঊর্ধ্বে বয়সের নারী পুরুষ
বয়স একটু বেশি হয়ে গেলে কাজের চাপ কমে যায় ঠিকই কিন্তু ঘুমও সেই সাথে কমে যায়। বয়স্ক মানুষ অনেকটা সময় ঘুমিয়ে থাকতে পারেন না এবং রাতে ভালো ঘুম হয় না সে ব্যাপারটি নিশ্চয়ই লক্ষ্য করেছেন? কিন্তু তারপরও ৬৫ থেকে ঊর্ধ্ব বয়সি সকলের কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমানোর প্রয়োজন রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ