বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরায় ঝিলে ঘর দেবে নিহত ১১ (ভিডিও)

udderরামপুরার হাজীপাড়া নতুন রাস্তার বউ বাজার এলাকায় ঝিলের ওপর তৈরি টিনশেডের ঘর দেবে গেছে। ওই ঘটনায় সর্বশেষ মোট ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ৭টার দিকে ঝিলের পানির নিচে তলিয়ে যাওয়া কক্ষের টিনশেড কেটে উপরে তুলে আনেন। এরপর একে একে ভেসে উঠতে থাকে লাশ।

উদ্ধার কাজের প্রথম পর্বে সাতটি লাশ উদ্ধার করা হয়। রাত সাড়ে ৭টার পর পানির নিচে তলিয়ে যাওয়া কক্ষ থেকে আরও চারটি লাশ ভেসে ওঠে। লাশ চারটি লুনা (১৫), ফারজানা, জাকির ও জোসনার বলে স্বজনেরা জানান।

এর আগে উদ্ধার হওয়া সাতটি লাশ হলো- নিজাম উদ্দিন (৪৫), মিজানুর রহমান (৩০), হারুনূর রশীদ (৫৬), মাহিদুর ইসলাম (১৪), খাদিজা (১৯), কল্পনা (৪০) ও রুকসানার (২১)।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মতিঝিল বিভাগের ভারপ্রাপ্ত ডিসি আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে দ্য রিপোর্টকে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে র‌্যাব-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকাজেও সহায়তা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয়ও নিশ্চিত করা হয়েছে। লাশগুলো ঢাকা মেডিকেল মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডিসি আনোয়ার হোসেন বলেন, টিনশেডের ঘরগুলোর মালিক স্থানীয় যুবলীগ নেতা মনির চৌধুরীর। ঘটনার পর তিনি পলাতক রয়েছেন। ঘরগুলো বৈধ না অবৈধ বিষয়টি দেখার দায়িত্ব সিটি করপোরেশনের। যেহেতু হতাহতের ঘটনা ঘটেছে সেহেতু আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

বরগুনার ২ নম্বর ইউনিয়নের মৃত নেসার আলীর ছেলে নিজাম খাঁ। তিনি হাজীপাড়া বড় বাজারে আখের রস বিক্রি করতেন। স্ত্রী কল্পনা আক্তার, ছেলের বউ রোকসানা আক্তারকে নিয়ে নিজাম খাঁ ঝিলের টিনশেড ঘরে থাকতেন। ঘর দেবে গেলে তারা পানিতে আটকা পড়েন। নিজাম খাঁ ঘটনাস্থলে মারা যান। আহত কল্পনা ও রোকসানাকে উদ্ধার করে রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিজানুর রহমান ঝালকাঠির রাজাপুরের ছবিল খাঁ’র ছেলে। তিনি রিকশা চালাতেন।

স্থানীয় বাসিন্দা মো. হাসান আলী  জানান, বাঁশ ও টিনের তৈরি ঘরগুলো দোতলা অবকাঠামোর ওপর নির্মিত। নিচতলা ও দোতলায় ২৮টি ঘর ছিল। কেউ পরিবার নিয়ে আবার কেউ ব্যাচেলর হিসেবে সেখানে থাকতেন।

বাঁশের খুঁটি দিয়ে গড়া এ বাসস্থানটি দেবে যাওয়ার পর পরই হেলে পড়ে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার ইন্সপেক্টর মো. আলী।

তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘরগুলো দেবে যায়। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।

https://www.youtube.com/watch?v=1l20nNw7Kzc

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক