বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ১ সপ্তাহে ৬ খুন

khon-বাহারুল ইসলাম মোল্লা : ব্রাহ্মণবাড়িয়ায় ১ সপ্তাহে ৬ খুনের ঘটনা ঘটেছে। এতে আতংকিত হয়ে পড়েছে জেলাবাসী।  সর্বশেষ গত সোমবার ১৩ এপ্রিল সকালে কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের জমি থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসা ছাত্র মোঃ রহমত উল্লাহ (১৪) এর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ হয় লেশিয়ারা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রহমত উল্লাহ। সোমবার সকালে বাড়ির পাশের জমিতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর  দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত শনিবার (১১ এপ্রিল) আখাউড়ার নারায়নপুর এলাকা থেকে কামাল মিয়া (২৮) নামে এক যুবকের হাত-পা বাঁধাও মুখে কাপড় পেচানো অবস্থায় লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত কামাল মিয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গৌরাঙ্গলা গ্রামের ফুল মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, কামাল মিয়া আখাউড়ায় শ্বশুর বাড়িতে থেকে ভাইদের টাকায় উপজেলার নারায়নপুর গ্রামে জায়গা কিনে একটি বহুতল বিশিষ্ট বাড়ি নির্মান করছিলেন। শনিবার সকালে স্থানীয় লোকজন বহুতল বিশিষ্ট ভবনের নীচতলায় হাত-পা বাঁধা কামাল মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারী আখাউড়া থানার এস.আই মোঃ দেলোয়ার হোসেন বলেন, লাশের হাত ও পা রশি দিয়ে এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
গত ৯ এপ্রিল সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের জাঙ্গাল থেকে শিশু সাজিদ উল্লাহ (৫) এর লাশ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। ৮ এপ্রিল পৌর এলাকার কাউতলী গ্রামের উত্তর পাড়ার একটি জমি থেকে প্রবাসী মনির হোসেন-(৩০) এর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ৭ এপ্রিল সরাইল উপজেলার ইসলামবাদ গ্রামের একটি খাল থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। একই দিনে নবীনগর উপজেলার সোহাতা গ্রামের একটি হাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ওই ২ যুবককে খুন করা হয়েছে।
এ ব্যাপারে জেলা নাগরিক ফোরামের সভাপতি পিযুষ কান্তি আচার্য বলেন, অব্যাহত খুনের ঘটনায় আমরা আতংকিত। আমরা জনগনের জানমালের নিরাপত্তা দাবি করি।
 

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক