,

ছেঁড়া টাকা নিয়ে তর্কের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় যুবক খুন

khonআমিরজাদা চৌধুরী : ছেঁড়া টাকা আদান-প্রদান নিয়ে কথা কাটাকাটির জের ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এক যুবক খুন হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া (২০) আনন্দপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।
নিহত যুবকের স্বজনরা জানান, লিটন কিছুদিন আগে তার সম্পর্কিত চাচা মুছা মিয়ার কাছ থেকে একশত টাকা ধার নিয়েছিল। আজ সন্ধ্যায় লিটন তাকে একটি এক’শ টাকার নোট ফেরত দেন। তবে নোটটির একাংশ ছেঁড়া থাকায় মুছা এটি নিতে আপত্তি করে। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মুছা মিয়া কয়েক জনকে নিয়ে এসে আনন্দপুর গ্রামের খালপাড়ে লিটনকে একা পেয়ে তার বুকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে আনার পর লিটন মারা যায়।
সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমেদ লিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বুকে গভীর ছুরিকাঘাত লেগেছে। বর্তমানে তার লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাটি শুনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ